News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার কাইথালে খালে পড়ে গেল স্কুল বাস, অনেক পড়ুয়া আহত
Image

হরিয়ানার কাইথালে খালে পড়ে গেল স্কুল বাস, অনেক পড়ুয়া আহত

কাইথাল, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার কাইথালে খালে পড়ে গেল একটি স্কুল বাস। এই দুর্ঘটনায় অনেক পড়ুয়া আহত হয়েছে। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। কাইথালের কোরক থানার এসআই রমেশ চন্দ্র বলেছেন, “আমরা সকাল ৮.১৫ নাগাদ এই দুর্ঘটনার খবর পেয়েছি, একটি স্কুল বাস খালে পড়ে গিয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি, বাসের ভিতরে ৮ জন শিশু রয়েছে।”

এসআই জানিয়েছেন, “বাসের ভিতরে কন্ডাক্টর, চালক ও দুই মহিলা উপস্থিত থাকায় মোট ১২ জন যাত্রী ছিল। তাঁদের সবাইকে নিরাপদে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুরা সামান্য আঘাত পেয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তের পর বোঝা যাবে।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top