News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, ধৃত ছিনতাইকারী
Image

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, ধৃত ছিনতাইকারী

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী: চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। সাথে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সদর এসডিপিও দেবপ্রসাদ রায়।

সদর এসডিপিও দেবপ্রসাদ রায় বলেন, গত ১৪ ফেব্রুয়ারী অরুণ সংঘ ক্লাব থেকে বাড়ি ফেরার পথে এক মহিলা ছিনতাইয়ের শিকার হয়েছেন। তার পেছন থেকে বাইক করে একটি যুবক গলা থেকে সোনার চেইন জোরপূর্বক নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে ওই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করেছিলেন। ততক্ষণে ঘটনাস্থল থেকে ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। পরর্বতী সময়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাছাড়া, গত ২ ফেব্রুয়ারী ও ১৬ ফেব্রুয়ারী কাঁসারি পট্টি থেকে ফেরার পথে এক মহিলা ছিনতাইয়ের শিকার হয়েছেন।পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। তদন্তে নেমে শ্যামলী বাজারের বাসিন্দা বিপ্রজিৎ নামে এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এদিন তিনি আরও বলেন, চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ চুরি কাজে ব্যবহৃত হওয়ার বাইক উদ্বার করা হয়েছে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top