News Flash

  • Home
  • দেশ
  • যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর রেলের, চালানো হবে ৪টি মহাকুম্ভ মেলা স্পেশাল ট্রেন
Image

যাত্রী স্বাচ্ছন্দ্যে জোর রেলের, চালানো হবে ৪টি মহাকুম্ভ মেলা স্পেশাল ট্রেন

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): দেশের বিভিন্ন প্রান্ত রোজই মহাকুম্ভ মেলায় আসছেন লক্ষ লক্ষ মানুষ, অতিরিক্ত ভিড়ের কারণে ঘটছে অনভিপ্রেত ঘটনা। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ৪টি বিশেষ ট্রেনের ঘোষণা করলো উত্তর রেলওয়ে। রবিবার ঘোষণা অনুযায়ী, মহাকুম্ভের পুণ্যার্থীদের জন্য চালানো হবে ৪টি মহাকুম্ভ মেলা স্পেশাল ট্রেন।

এই ৪টি বিশেষ ট্রেন হল – ০৪৪২০ নতুন দিল্লি থেকে প্রয়াগরাজ, যা ছাড়বে সন্ধ্যা ৭টায়। দ্বিতীয় ট্রেনটি হল – ০৪৪২২ নতুন দিল্লি থেকে প্রয়াগরাজ, যা ছাড়বে রাত ৯টায়, তৃতীয় ট্রেনটি হল আনন্দ বিহার টার্মিনাল থেকে প্রয়াগরাজ, এই ট্রেনটি ছাড়বে রাত ৮টায় এবং চতুর্থ ট্রেনটি হল – ০৪৪১৮ নতুন দিল্লি-দারভাঙ্গা জংশন, ছাড়বে বিকেল তিনটের সময়।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top