News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ : মেরিনোর জোড়া গোল, ব্যবধান কমাল মিকেল আর্তেতার দল আর্সেনাল
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ : মেরিনোর জোড়া গোল, ব্যবধান কমাল মিকেল আর্তেতার দল আর্সেনাল

লন্ডন, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): মেরিনোর জোড়া গোলে লেস্টার সিটিকে হারিয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাল মিকেল আর্তেতার দল আর্সোনাল। শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে আর্সেনাল। প্রথমার্ধে দুই দলের কেউই গোল পায়নি। দীর্ঘ প্রচেষ্টার পর আর্সেনাল গোল পায় ৮১ মিনিটে। ইংলিশ মিডফিল্ডার নওয়ানেরির ক্রসে বক্সে লাফিয়ে হেডে দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার মেরিনো। ৬ মিনিট পর আবার দ্বিতীয় গোল করে আর্সোনাল। এবারও লিয়ান্দ্রো ট্রোসার্ডের বক্স থেকে বাড়ানো ক্রস থেকে নিচু শটে দলের জয় নিশ্চিত করেন মেরিনো।

২৫ ম্যাচে ১৫ জয় ও ৮ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল। আর লেস্টার এই নিয়ে আসরে ১৬টি হারের স্বাদ পেল। ২৫ ম্যাচে মাত্র ৪ জয় ও ৫ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে তারা আছে ১৮ নম্বরে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top