News Flash

  • Home
  • প্রধান খবর
  • কুম্ভে স্নানের পর রামলালার দর্শন, জমজমাট ভিড় অযোধ্যায়
Image

কুম্ভে স্নানের পর রামলালার দর্শন, জমজমাট ভিড় অযোধ্যায়

প্রয়াগরাজ ও অযোধ্যা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াগরাজে কুম্ভমেলায় পুণ্যার্থীদের ভিড় প্রতিদিনই উত্তরোত্তর বাড়ছে। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের পরই অযোধ্যা যাচ্ছেন পুণ্যার্থীরা, সঙ্গমে পুণ্যস্নানের পর অযোধ্যায় রামমন্দির দর্শন করছেন। আর তাই রামমন্দিরে প্রতি দিন ভিড়ের চাপ বাড়ছে। রবিবারও রামমন্দির চত্বরে ব্যাপক ভিড় দেখা গেল পুণ্যার্থীদের। সঙ্গমে পুণ্যস্নান করেই বহু পুণ্যার্থী রওনা দেন অযোধ্যার উদ্দেশ্যে।

গত কয়েক দিনে বিপুল জনসমাগম হয়েছে রামমন্দির দর্শনে। দূরদূরান্ত থেকে আসা পর্যটক এবং পুণ্যার্থীরা পুণ্যস্নানের পাশাপাশি অযোধ্যায় যাচ্ছেন মন্দির দর্শনে। ফলে চাপ আরও বাড়ছে। পুণ্যার্থীরা ট্রেনে, বাসে করে শহরে ঢুকছেন। তাই এক প্রকার বাধ্য হয়েই স্থানীয় পর্যটক এবং পুণ্যার্থীদের মন্দির কর্তৃপক্ষের তরফে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন আগামী ১৫-২০ দিন মন্দির দর্শনে না আসেন।

উত্তর প্রদেশের প্রয়াগরাজে গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা, যা চলবে এই মাসের ১৬ তারিখ পর্যন্ত। অর্থাৎ আর খুব বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে ৫০ কোটির বেশি পুণ্যার্থী পুণ্যস্নান করেছেন।

Releated Posts

নারী সংরক্ষণে জোর, ৩ দিনের বিশেষ সংসদ অধিবেশন ঘোষণা মোদীর

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে ১৬, ১৭ ও ১৮…

ByByNews Desk Apr 4, 2026

ইরান থেকে ভারতীয়দের সরাতে আর্মেনিয়াকে ধন্যবাদ ভারতের

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে সহায়তার জন্য…

ByByNews Desk Apr 4, 2026

সংবিধান দুর্বল করা ও রাজ্যে অরাজকতার অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে: দিলীপ ঘোষ

কলকাতা, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে সংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করা এবং রাজ্যে অরাজকতা ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুললেন বিজেপি নেতা…

ByByNews Desk Apr 4, 2026

হরমুজ প্রণালী পেরোল ভারতীয় এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’, আরও দুটি জাহাজ প্রস্তুত

নয়াদিল্লি, ৪ এপ্রিল (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের মধ্যেই নিরাপদে গ্রিন সানভি হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজ ট্র্যাকিং তথ্য…

ByBySandeep Biswas Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top