News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চোরের তন্ডবে অতিষ্ঠ বিশ্রামগঞ্জবাসী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
Image

চোরের তন্ডবে অতিষ্ঠ বিশ্রামগঞ্জবাসী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি: সবার নিরাপত্তা দিতে পারবেন না সেরা থানার ওসি। গতকাল বিশ্রামগঞ্জ বাজারে সব্জি বিক্রেতার বাইক চুরি প্রসঙ্গে এমনটাই উক্তি আসে পুলিশের কাছ থেকে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমবটাই অভিযোগ করেছেন চুরি যাওয়া বাইক মালিক।

বিশ্রামগঞ্জ থানা অধীনে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাইক মালিকরা সহ গ্রামবাসীরা। এমনটাই অভিযোগ বিশ্রামগঞ্জ থানা সংলগ্ন বড়জলা গ্রামের মানুষের। গ্রামবাসীদের বক্তব্য, বিশ্রামগঞ্জ থানা এলাকায় বাইক চুরি হলে কোন ধরনের সাহায্য এবং সহযোগিতা করে না বিশ্রামগঞ্জ থানার পুলিশরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় বড়জলা গ্রামের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী আকাশ দেবনাথের টি আর ০১এ ইউ ৯৭৯৫ নম্বরের বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। আকাশ তার বাইকটি বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামের পাশে রেখে সবজি কিনতে যায় বাজারে। ফিরে এসে দেখতে পায় তার বাইকটি জায়গা মতো নেই। চতুর্দিক খোজাখুঁজি করার পর সে বিশ্রামগঞ্জ থানায় গিয়ে অভিযোগ জানায়। থানার ওসি কিছুক্ষণ পর ঘটনাস্থলে ছুটে যায়। আকাশ দেবনাথ এবং তার পিতা কৃষ্ণকান্ত দেবনাথ সহ বেশ কয়েকজন ওসি র কাছে পুরো ঘটনা খুলে বলে।

Releated Posts

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

নতুন ভারত গড়তে বর্তমান প্রজন্মের ইঞ্জিনীয়ারদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি ও চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: উচ্চশিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ভারতরত্ন এম বিশ্বেশ্বরাইয়া শুধুমাত্র একজন মহান ইঞ্জিনীয়ার ছিলেন না, তিনি ছিলেন চিন্তাবিদ, দূরদর্শী…

ByByReshmi Debnath Sep 15, 2026

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top