News Flash

  • Home
  • দেশ
  • ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান দত্তাত্রেয় হোসবালের, সূর্য নমস্কার করলেন সরকার্যবাহ
Image

ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান দত্তাত্রেয় হোসবালের, সূর্য নমস্কার করলেন সরকার্যবাহ

প্রয়াগরাজ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। সোমবার সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে ছাড়াও সুরেশ সোনিও মহাকুম্ভে পুণ্যস্নান করেছেন। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের সময় তাঁরা সূর্যদেবকে নমস্কার করেন, পাশাপাশি সাফাই কর্মীদের সঙ্গে কথা বলেন।

সোমবার মহাকুম্ভ মেলার ২৯-তম দিনে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে। উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, টানা ৪৫ দিন ধরে। এখনও পর্যন্ত মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেছেন প্রায় ৪১ কোটির বেশি ভক্ত। মহাকুম্ভে ইতিমধ্যেই দু’টি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে ১২ ফেব্রুয়ারি (মাঘি পূর্ণিমা) এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top