News Flash

  • Home
  • Uncategorized
  • ভিয়েনা বৈঠকেও এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা চিনের
Image

ভিয়েনা বৈঠকেও এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা চিনের

INDIA-CHINAবেজিং, ১৬ নভেম্বর (হি.স.) : ভারতের পরমাণু জ্বালানি সরবরাহকারী রাষ্ট্রের গোষ্ঠী (এনএসজি)তে অন্তর্ভুক্তি নিয়ে বিরোধিতা জারি রেখেছে চিন| ভারতের অন্তর্ভুক্তির নিয়ে আলোচনা করতে গত ১১ তারিখ ভিয়েনায় বৈঠকে বসেছিল এনএসজি-র বর্তমান সদস্য দেশগুলি| সেখানে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে অনড় অবস্থান বজায় রাখে চিন|
এই বৈঠকে বেজিংয়ের তরফে প্রস্তাব দেওয়া হয়, পরমাণু অস্ত্র-প্রসাররোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করেনি, এমন দেশগুলির অন্তর্ভুক্তির ক্ষেত্রে দু-ধাপ কৌশল অবলম্বন করা হোক| প্রথম ধাপ হবে এমন একটি সমাধানসূত্র বের করা, যা সব নন-এনপিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য| এর জন্য বিশদে আলোচনার প্রয়োজন| দ্বিতীয় ধাপ হল, প্রত্যেক আবেদনকারী দেশের ইসু্যকে আলাদা আলাদা করে নিপরেক্ষভাবে খতিয়ে দেখা| যাতে, গোষ্ঠীর মূল ভিত্তি অটূট থাকে|
প্রসঙ্গত, এর আগে দক্ষিণ কোরিয়ার সিওলে গোষ্ঠীর প্লেনারিতে চিনের আপত্তির জন্যই এনএসজি সদস্যপদ পায়নি ভারত| অন্য সব দেশ রাজি থাকলেও, ভেটো দিয়ে পরমাণু জ্বালানি সরবরাহকারী রাষ্ট্রের গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তি আটকে দেয় চিন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top