News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত দিন ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, আটকে পড়লেন মন্ত্রী কিশোর বর্মণ
Image

সাত দিন ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, আটকে পড়লেন মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ১১ আগস্ট:
টানা সাত দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে কৃষ্ণপুর বিধানসভার ৩৬ মাইল এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক মানুষ। প্রায় চার ঘণ্টা ধরে চলা এই অবরোধের জেরে জাতীয় সড়কের দু’প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধে আটকে পড়েন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন-সহ বহু যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুঙ্গিয়াকামি থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে মহকুমা শাসক দপ্তরের ডি.সি.এম. সন্দ্বীপ দেববর্মা, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (ডব্লিউএস) আধিকারিক-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। দীর্ঘক্ষণ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং দ্রুত পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর প্রায় চার ঘণ্টা পরে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এরপর জাতীয় সড়কে স্বাভাবিক হয় যান চলাচল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত প্রায় সাত দিন ধরে এলাকায় পানীয় জলের সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত। বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। দূর-দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন বহু পরিবার। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিরা।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে একই সমস্যার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তাঁরা।

প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করা হলেও দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top