News Flash

  • Home
  • দেশ
  • মহাকুম্ভের ২৭-দিন, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান অনুরাগ ঠাকুরের
Image

মহাকুম্ভের ২৭-দিন, ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান অনুরাগ ঠাকুরের

প্রয়াগরাজ, ৮ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে শনিবার ২৭-তম দিনে পড়ল মহাকুম্ভ মেলা। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল, ত্রিবেণী সঙ্গমে শনিবারও পুণ্যস্নান করলেন বিপুল সংখ্যক ভক্তরা। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, টানা ৪৫-দিন ধরে।

এখনও পর্যন্ত মহাকুম্ভের সঙ্গমে পুণ্যস্নান করেছেন ৪০ কোটিরও বেশি ভক্ত। শনিবার সকালেই পুণ্যস্নান করেছেন বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। টুইট করে অনুরাগ ঠাকুর জানিয়েছেন, “মহাকুম্ভে পুণ্যস্নান করেছি, মা গঙ্গা, মা যমুনা এবং মা সরস্বতীর ঐশ্বরিক স্রোতের সঙ্গমস্থলের তীরে পরিবারের সঙ্গে সকলের কল্যাণের জন্য পুজো ও প্রার্থনা করেছি। মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।” মহাকুম্ভে ইতিমধ্যেই দু’টি অমৃতস্নান সম্পন্ন হয়েছে। পরবর্তী পুণ্যস্নান হবে ১২ ফেব্রুয়ারি (মাঘি পূর্ণিমা) এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রিতে)।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top