News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভোটের ফল, উৎকণ্ঠায় বিজেপি-সহ তিনটি দল
Image

৮ ফেব্রুয়ারি দিল্লিতে ভোটের ফল, উৎকণ্ঠায় বিজেপি-সহ তিনটি দল

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগণনা ৮ ফেব্রুয়ারি, শনিবার। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। ভোট গণনার জন্য দিল্লির ১১টি জেলায় ১৯টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হচ্ছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন ও পুলিশ কর্তাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে ইভিএমগুলি। ভোটের ফল ঘোষণার আগে উৎকন্ঠায় রয়েছে বিজেপি, আম আদমি পার্টি ও কংগ্রেস।

দিল্লিতে মোট বিধানসভা আসনের সংখ্যা ৭০। শনিবার সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগণনা, সন্ধ্যা ৬টার মধ্যেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মোট ৬৯৯ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হয়েছে গত ৫ ফেব্রুয়ারি, ৬৯৯ জনের মধ্যে ৬০৩ জন পুরুষ এবং ৯৬ জন মহিলা। এর আগে ২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে ৬২টি আসন জিতে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বাকি আটটি আসন পেয়েছে৷ ওই নির্বাচনে কংগ্রেস কোনও আসন পায়নি।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top