News Flash

  • Home
  • দেশ
  • অর্থের বিনিময়ে দলবদলের প্রস্তাব! কেজরির অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ সাক্সেনার
Image

অর্থের বিনিময়ে দলবদলের প্রস্তাব! কেজরির অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ সাক্সেনার

নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): দলীয় প্রার্থীদের টাকার বিনিময়ে দলবদলের প্রস্তাব দিচ্ছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। যদিও আম আদমি পার্টির সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। মানহানি করেছেন কেজরিওয়াল, অভিযোগ বিজেপি শিবিরের। এরই সঙ্গে টাকার বিনিময়ে দলবদলের বিষয়টি খতিয়ে দেখতে দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নরের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। গেরুয়া শিবিরের দাবি মেনে গোটা বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন লেফ্টেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। এই ইস্যুতে ভোট গণনার আগে সরগরম দিল্লির রাজনীতি।

এএপি প্রার্থী অবধ ওঝা বলেছেন, “১০-১৫ জন বিধায়ক বলেছেন (তাঁদের কাছে বিজেপির প্রস্তাব এসেছে)।” এএপি বিধায়ক জার্নাইল সিং বলেছেন, “বিজেপি এএপি বিধায়ক এবং প্রার্থীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। আমরা অরবিন্দ কেজরিওয়ালকে আশ্বস্ত করেছি, আমাদের কেউই নত করতে পারবে না। আমরা শক্তিশালীভাবে নির্বাচনে লড়াই করেছি এবং আগামীকাল এএপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।” এএপি সাংসদ সঞ্জয় সিং বলেছেন, “তাঁরা নাটক তৈরি করতে চায়। আমরা অভিযোগ করতে চাই; আমরা ব্যবস্থা চাই। এসিবিকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আমি অভিযোগ জানাতে এসিবির অফিসে যাচ্ছি।”

Releated Posts

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026

খান স্যারের দুই নিরাপত্তারক্ষীকে জামিন দিল না পাটনা আদালত, চাইল হালনাগাদ কেস ডায়েরি

পাটনা, ১৬ জুন (আইএএনএস): জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান ওরফে ‘খান স্যার’-এর দুই নিরাপত্তারক্ষীর জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার শুনানি…

ByByNews Desk Jun 16, 2026

মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে ২৩ জুন দিল্লিতে বিক্ষোভে নামছেন তামিলনাড়ুর কৃষকরা

তিরুচি, ১৬ জুন (আইএএনএস): কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করল তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top