News Flash

  • Home
  • Uncategorized
  • শর্ট সার্কিটে এটিএমে আগুন কল্যাণীতে
Image

শর্ট সার্কিটে এটিএমে আগুন কল্যাণীতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ কল্যাণীতে এসবিআই এর এটিএম কাউন্টারে শর্ট সার্কিট থেকে অগ্ণিকান্ড৷ ১টি

এটিএমে আগুন কল্যাণীতে
এটিএমে আগুন কল্যাণীতে

ইঞ্জিন এসে আগুন আয়ত্ত্বে আসে, এলাকায় চাঞ্চল্য৷ শুরুতে এলাকাবাসী ধোঁয়া দেখে অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেয়৷ অগ্ণিনির্বাপক দপ্তরের ১টি ইঞ্জিন এসে তৎপরতার সাথে আগুন আয়ত্ত্বে আনে এটিএমটি অগ্ণিকান্ডে আংশিক ক্ষতি হয়েছে৷ আর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্ণিকান্ডের সূচনা বলে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্তাদের অভিমত৷
প্রধানমন্ত্রী মোদির ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের ঘোষণায় যখন গোটা দেশ সহ রাজ্যে ব্যাঙ্ক থেকে সাধারণ মানুষ রীতিমত হেনস্তার শিকার৷ এই পরিস্থিতিতে রাজ্যের অধিকাংশ এটিএম গুলো অকেজো অবস্থায় শুধুমাত্র সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে৷ এই অবস্থায় রাজধানী আগরতলার কল্যাণীতে ভারতীয় স্টেট ব্যাঙ্কের একটি এটিএম কাউন্টারে অগ্ণিকান্ডের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিন সকালে এলাকাবাসী কাউন্টারটিতে [vsw id=”oz0UUi-mPxc” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]ধোঁয়া দেখে এগিয়ে এসে দেখতে পায় মুহূর্তে এই এটিএমটিতে আগুন ধরে গেছে৷ এর মধ্যেই সাধারণ মানুষ বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে৷ সঙ্গে সঙ্গে অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হলে সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা এসে আগুন পুরোপুরি নেভায়৷ আর ধোঁয়া দেখেই সাধারণ মানুষ ঘটনা আঁচ করতে পারে বলে জনৈক প্রত্যক্ষদর্শীর অভিমত৷
আর এলাকাবাসী প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজটা সেরে ফেলেছেন বলে জানালেন অগ্ণিনির্বাপক দপ্তরের জনৈক কর্তা৷
এই এটিএমে অগ্ণিকান্ডের ঘটনায় গোটা কল্যাণীতে বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতি৷ পাশাপাশি এই অগ্ণিকান্ডের ঘটনায় গোটা কল্যাণী এলাকায় সবধরনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top