News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচন কমিশন সম্পর্কে অখিলেশের মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি, বিঁধলেন সম্বিত
Image

নির্বাচন কমিশন সম্পর্কে অখিলেশের মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি, বিঁধলেন সম্বিত

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): নির্বাচন কমিশন সম্পর্কে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের মন্তব্যের তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। অখিলেশ যাদবকে ক্ষমা চাইতে বললেন সম্বিত। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সমালোচনা করে অখিলেশ বলেছেন, “নির্বাচন কমিশন মৃত! তাদের সাদা কাপড় উপহার দিতে হবে।”

এই মন্তব্যের সমালোচনা করে সম্বিত পাত্র বলেছেন, “সংসদ অধিবেশন শুরু হতে না হতেই, সমাজবাদী পার্টি সমস্ত মর্যাদা ভেঙে দিয়েছে। এমন অপকর্ম ভারতের সংসদীয় কার্যক্রমে এখনও পর্যন্ত ঘটেনি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং একে মৃত বলা এবং এর জন্য কফিন দেওয়া গণতন্ত্রের ওপর আঘাত। বিজেপি দাবি করে, অন্যান্য বিরোধী দলগুলির অবস্থান পরিষ্কার হওয়া উচিত এবং সমাজবাদী পার্টি এবং অখিলেশ যাদবের সংসদে এই অপকর্মের জন্য ক্ষমা চাওয়া উচিত।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top