News Flash

  • Home
  • প্রধান খবর
  • যে দিল্লির হয়ে কাজ করবে, সেই জনগণের ভোট পাবে : অরবিন্দ কেজরিওয়াল
Image

যে দিল্লির হয়ে কাজ করবে, সেই জনগণের ভোট পাবে : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সস্ত্রীক নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল লেডি আরউইন সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভোট দিয়েছেন। তাঁর বাবা-মা, স্ত্রী ও ছেলেও এখানে ভোট দিয়েছেন।

ভোট দেওয়ার পর কেজরিওয়াল বলেছেন, “আমার বাবা-মা নিজেদের ভোট দেওয়ার জন্য খুব উচ্ছ্বসিত ছিলেন। আমি দিল্লির জনগণকে দিল্লির উন্নয়নের জন্য বাড়ির বাইরে বেরিয়ে আসার জন্য ও নিজেদের ভোট দেওয়ার জন্য আবেদন করছি। যে দিল্লির জন্য কাজ করবে সেই জনগণের ভোট পাবে।”

অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল বলেছেন, “দিল্লির জনগণ খুব বুদ্ধিমান। আমরা তাঁদের বিশ্বাস করি। তাঁরা ‘গুন্ডাগর্দি’ সহ্য করে না। তাই, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দিল্লির মানুষ সঠিক নির্বাচন করবে।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top