News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইউসিসি কমিটি গঠন করলেন ভূপেন্দ্র প্যাটেল, ৪৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ
Image

ইউসিসি কমিটি গঠন করলেন ভূপেন্দ্র প্যাটেল, ৪৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ

গান্ধীনগর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কমিটি গঠন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সেই কমিটিকে বিশদ গবেষণার পর ৪৫ দিনের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার গান্ধীনগরে এক সাংবাদিক সম্মেলনে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি বলেছেন, “গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল ইউসিসি (ইউনিফর্ম সিভিল কোড) কমিটি গঠন করেছেন। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, বিচারপতি (অব.) রঞ্জনা দেশাই, অবসরপ্রাপ্ত সিনিয়র আইএএস অফিসার সিএল মীনা, অ্যাডভোকেট আর সি কোডেকর, প্রাক্তন উপাচার্য দকশেষ ঠাকর এবং সমাজকর্মী গীতা শ্রফ।”

হর্ষ সাঙ্ঘভি বলেছেন, “মুখ্যমন্ত্রী এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত গবেষণা করে সরকারের কাছে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন।” গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এদিন বলেছেন, “ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) খসড়া তৈরি এবং আইন প্রণয়নের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের সভাপতিত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেবে, যার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে।”

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top