News Flash

Image

কুমারঘাটে জল সংকট, রাস্তা অবরোধে মহিলারা

কুমারঘাট, ২ ফেব্রুয়ারি : কুমারঘাট রতিয়াবাড়ি ট্রাক সিন্ডিকেট এলাকার স্থানীয় মহিলারা রবিবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। গত পাঁচ দিন ধরে এলাকায় জল সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন মহিলারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলের মেশিনটি প্রায়শই বিকল হয়ে যায়। এর ফলে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

অবরোধকারীরা আরো জানিয়েছেন, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে মহিলারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন।

মহিলাদের দাবি, অবিলম্বে জলের সমস্যা সমাধান করতে হবে। যতক্ষণ না সমস্যার সমাধান হয়, তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

এই অবরোধের ফলে এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাদের শান্ত করার চেষ্টা করছে। তবে মহিলারা তাদের দাবিতে অনড় রয়েছেন।

এলাকাবাসীর এই প্রতিবাদে প্রশাসনের টনক নড়বে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Releated Posts

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026

সোনামুড়ায় ধান কেনা নিয়ে উত্তেজনা, ৫ শতাংশ ধান বাদ দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ কৃষক

সোনামুড়া, ২৩ আগস্ট: সরকারি উদ্যোগে ধান কেনাকে কেন্দ্র করে সোনামুড়া এগ্রি মার্কেটে উত্তেজনা ছড়ায়। ধানের গুণমান যাচাইয়ের পর…

ByByReshmi Debnath Aug 23, 2026

চারিপাড়া থেকে কুখ্যাত চোর আটক, চুরি যাওয়া সামগ্রী উদ্ধার

আগরতলা, ২৩ আগস্ট: রাজধানী সংলগ্ন চারিপাড়া এলাকা থেকে এক কুখ্যাত চোরকে আটক করেছে আমতলী থানার পুলিশ। ধৃতের নাম…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top