News Flash

Image

নিজ বাড়িতে আত্মঘাতী হল এক যুবক

আগরতলা, ১ ফেব্রুয়ারি : নিজ বাড়িতে আত্মঘাতী হল এক যুবক। মৃত যুবকের নাম মাসুম আলম। এই আত্মহত্যার ঘটনাটি সংঘটিত হয়েছে  উত্তরের চুড়াইবারি থানাধীন ফুলবাড়ী গ্রামে। 

শনিবার সাত সকালে চুড়াইবারি থানাধীন ফুলবাড়ী গ্রামের পাঁচ নং ওয়ার্ডে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করল মাসুম আলম নামে এক যুবক। তার বয়স (১৮)। পিতা আব্দুল বারী।  এই ঘটনার বিষয়ে পরিবারের লোকজন থেকে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে ওই বাড়িতে থাকা একটি ছোট মেয়ে শুনতে পায়া গাছে মোবাইল বাজছে। এই মোবাইলের শব্দ শুনে ছোট মেয়েটি গিয়ে দেখে বাড়ি থেকে ২০-৩০ মিটার দুরে মাসুম আলম গাছে দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। এরপরই ছোট মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য কদমতলা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের মর্গে নিয়ে যায়। 

কিন্তু কি কারণে মাসুম আলম আত্মঘাতী হয়েছে, সেই বিষয়ে পরিষ্কার বলতে পারেনি পরিবারের মানুষ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ট্রান্সফরমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু, দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর

উদয়পুর, ২৩ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতি ও অসাবধানতার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গঙ্গাছড়া কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দারা।…

ByByReshmi Debnath Aug 23, 2026

ষষ্ঠ তফসিল দিবসে আগরতলায় আইপিএফটি -র র‍্যালি, ফের উঠল ‘তিপরাল্যান্ড’-এর দাবি

আগরতলা, ২৩ আগস্ট: ষষ্ঠ তফসিল দিবস উপলক্ষে রবিবার আগরতলায় র‍্যালি ও জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি এবং তাদের সহযোগী…

ByByReshmi Debnath Aug 23, 2026

কৈলাসহর পুর এলাকায় নিম্নমানের ড্রেন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী

কৈলাসহর, ২৩ আগস্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর উন্নয়ন দপ্তরের উদ্যোগে কৈলাসহর পুর পরিষদ এলাকায় চলমান ড্রেন নির্মাণের…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রশাসনের আশ্বাসের পরও ড্রেন নির্মাণ হয়নি, বৃষ্টির জলে জলমগ্ন বাড়িঘর,  চম্পকনগরে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ২৩ আগস্ট: জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চললেও রাস্তার পাশে ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির ফলে রাস্তার জল…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top