News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপিকে ক্ষমতা থেকে সারাতে পারবে একমাত্র কংগ্রেসই : বিধায়ক সুদীপ 
Image

বিজেপিকে ক্ষমতা থেকে সারাতে পারবে একমাত্র কংগ্রেসই : বিধায়ক সুদীপ 

আগরতলা, ১ ফেব্রুয়ারি: বিজেপিকে ক্ষমতা থেকে সারাতে পারবে একমাত্র কংগ্রেসই। তবে সে দিক থেকে সদর্থক মানসিকতা রেখে তৃণমূল স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে। আজ সোনামুড়ায় কংগ্রেসের সম্মেলনে এমনটাই দাবি করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

আজ প্রদেশ কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের উদ্যোগে জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান অভিযানকে কেন্দ্র করে সোনামুড়া টাউন হলে এক কনভেনশন অনুষ্ঠিত হয়। এদিনের প্রতিনিধিত্বমূলক কনভেনশনে দলের কর্মী সমর্থকদের নির্ভিকতার সহিত কাজ করার কথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। 

তাঁর কথায়, সোনামুড়া, বিলোনিয়ার মত শহরগুলির ডিএনএ-তে রয়েছে কংগ্রেস। তাই কোন পদের বা টিকেটের জন্য দলে থেকে কাজ না করার চেয়ে সাধারণ মানুষের হয়ে কাজ করতে হবে। সেখানে যে সঠিক কাজ করবে তাকেই দায়িত্ব দেয়া হবে নতুন পুরাতন বলে কিছু থাকবে না। 

পাশাপাশি তিনি প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া এবং বর্তমান বিজেপি মন্ত্রিসভার মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রসঙ্গেও টিপ্পনী করে বলেন, পদের লোভে বা নিজের স্বার্থসিদ্ধির কারণে যারা এই দলটাতে ছিলেন তাদের এই দলটাতে না থাকাটা দলের জন্যই শুভ। বিধায়ক বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং তিনি নিজেও একটা সময় বিজেপি দলে ছিলেন কিন্তু সেখান থেকে চলে এসেছেন একটা কারণেই যেখানে সাধারণ মানুষের জন্য কাজ করা যায় না কেবলমাত্র নিজেদের স্বার্থেই প্রধান্য পায় সেই রকম ক্ষমতা তারা চান না। তাই আগামী দিনে দলকে মজবুত করতে হলে ত্রিপুরা রাজ্যের বিধানসভায় কংগ্রেসকে প্রতিষ্ঠিত করতে হলে ঘরে বসে থাকলে হবে না, বুথ স্তরে গিয়ে প্রতিটি সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে।

এদিনের কনভেনশনে এছাড়াও বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাও কেন্দ্রীয় এবং রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের সমালোচনায় সড়ব হন। পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী, যুব কংগ্রেসসহ অন্যান্য শাখা সংগঠনের প্রদেশ নেতৃত্বরা। কনভেনশনের সভাপতি তো করেন প্রদেশ মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান  রুহুল আমিন। এদিন কনভেনশন শেষে সোনামুড়া শহরে এক রেলি সংঘটিত করা হয়। রেলিতে উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে ফেলে রাখা মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংকস, পান করে অসুস্থ শিশু, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসী

আগরতলা, ৩০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কামরাঙ্গাবাড়ি এলাকায় নবনির্মিত উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনেই প্রকাশ্যে ফেলে…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

কাঞ্চনপুর বাজারে মহকুমা প্রশাসনের আকস্মিক অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য

আগরতলা, ৩০ জুন : সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর পদক্ষেপ হিসেবে কাঞ্চনপুর বাজারে আকস্মিক অভিযান চালাল মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

বেহাল সড়কে নাজেহাল জনজীবন, সরকারি উদ্যোগ না মেলায় নিজের অর্থে রাস্তার গর্ত ভরাট করলেন ই-রিকশা চালক

আগরতলা, ৩০ জুন : রাজ্যের উন্নয়ন নিয়ে নেতা-মন্ত্রীদের একের পর এক বক্তব্য ও দাবি শোনা গেলেও বাস্তব চিত্র…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

শান্তিরবাজারে রডবোঝাই বোলেরোর ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী, জিবিপি হাসপাতালে রেফার

শান্তিরবাজার, ৩০ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে মঙ্গলবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক বাইক আরোহী।…

ByByReshmi Debnath Jun 30, 2026
Scroll to Top