News Flash

  • Home
  • দিনের খবর
  • সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করতে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে : রাষ্ট্রপতি
Image

সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করতে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): দেশের সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার সংসদে এমনটাই জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি বলেছেন, ভারত সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার দিকেও পদক্ষেপ নিয়েছে। মেক ইন ইন্ডিয়া থেকে, আমাদের মেক ফর দ্য ওয়ার্ল্ডের দিকে অগ্রসর হতে হবে।” রাষ্ট্রপতি জোর দিয়ে বলেছেন, “আমাদের একটাই লক্ষ্য বিকশিত ভারত হওয়া।”

বাজেট অধিবেশনের শুরুতে সংসদের উভয় কক্ষে শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, “সমগ্র দেশ যাতে উত্তর-পূর্বের আটটি রাজ্যের সম্ভাবনা দেখতে পায়, তার জন্য প্রথম অষ্টলক্ষ্মী মহোৎসবের আয়োজন করা হয়েছিল।” রাষ্ট্রপতি বলেছেন, “সমস্ত নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশে ১ লক্ষ ৭৫ হাজার আরোগ্য মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। ক্যান্সার রোগীর ক্রমবর্ধমান সংখ্যা দেখে, অনেক ক্যান্সারের ওষুধের উপর শুল্ক মকুব করা হয়েছে।”

Releated Posts

মাফিয়া ও দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে পুলিশের ‘কঠোরতা’ দরকার: দিলীপ ঘোষ

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): সমাজে মাফিয়া ও কট্টর দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে পুলিশের ‘বাড়াবাড়ি’ বা অতিরিক্ত কঠোরতা দরকার…

ByByNews Desk Aug 23, 2026

আইএসএফ ছাড়ার পরদিনই বাংলার ভাঙড়ে প্রাক্তন বিধায়কের গাড়িতে বোমা-ইট হামলা

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ছাড়ার একদিন পরেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে প্রাক্তন আইএসএফ নেতা…

ByByNews Desk Aug 23, 2026

ওড়িশার উপকূলের কাছে ডুবে গেল কার্গো জাহাজ, ২ জন উদ্ধার; নিখোঁজ ২২

ভুবনেশ্বর, ২৩ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে পানামার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি ওশান-উইনার…

ByByNews Desk Aug 23, 2026

রাজস্থানে জরাজীর্ণ স্কুল নিয়ে সিজেপি-গ্রামবাসীর সংঘর্ষ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের একটি গ্রামের সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী ও…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top