News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে বৈঠকে ১২ টি প্রস্তাব তুলে ধরেছে কংগ্রেস : আশীষ সাহা
Image

ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে বৈঠকে ১২ টি প্রস্তাব তুলে ধরেছে কংগ্রেস : আশীষ সাহা

আগরতলা, ৩০ জানুয়ারি : ষোড়শ অর্থ কমিশনের সাথে বৈঠকে মিলিত হয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা। অর্থ কমিশনের নিকট রাজ্যের আর্থসামাজিক অবস্থা এবং উন্নয়নমূলক সমস্যার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

তিনি জানান, অর্থ কমিশনের নিকট মোট বারোটি প্রস্তাব তুলে ধরেছে কংগ্রেস দল। তার মধ্যে রাজ্যের বর্তমান অর্থ সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে। পাশাপাশি পরিকাঠামো গত উন্নয়নের ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়েও অর্থ কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন কংগ্রেস নেতৃত্বরা।

প্রদেশ কংগ্রেস সভাপতি আরো জানান, মোট বারোটি প্রস্তাব অর্থ কমিশনের নিকট তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে কর্মচারীদের সপ্তম পে কমিশনের বিষয়টিও। কারণ সপ্তম পে কমিশনের সমস্ত সুবিধা এখনও প্রদান করা হয়নি। ফলে অষ্টম পে কমিশন আনার ক্ষেত্রে এটি সমস্যার তৈরি করবে। এছাড়াও পেনশনারদের ক্ষেত্রেও বিভিন্ন প্রতিকূলতা তুলে ধরা হয়েছে। বেকার সমস্যা, শূন্যপদ পূরণ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়ও আলোচনা হয়েছে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে। এদিনের এই বৈঠকে কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ উপস্থিত ছিলেন।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top