News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ( আপডেট ) গণতন্ত্র দিবস প্যারেডে রাজ্যগুলির ঝাঁকির তালিকায় দ্বিতীয় স্থানে ত্রিপুরা
Image

( আপডেট ) গণতন্ত্র দিবস প্যারেডে রাজ্যগুলির ঝাঁকির তালিকায় দ্বিতীয় স্থানে ত্রিপুরা

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি : ২০২৫-এর গণতন্ত্র দিবস প্যারেড রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সেরা তিন ঝাঁকির মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ত্রিপুরা।

২০২৫-এর সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ ট্যাবলো ও দলের নাম প্রকাশ করা হয়েছে। সার্ভিসেস এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী (সিএপিএফ)/অন্য সহকারী বাহিনী, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক / দপ্তরের ট্যাবলো এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেয়। তাদের পরিবেশনা বিচার করার জন্য তিন সদস্যের প্যানেল গঠিত হয়েছিল। সেই প্যানেলের ফল প্রকাশিত হয়েছে। 

সার্ভিসেস-এর মধ্যে জম্মু ও কাশ্মীর রাইফেলস কন্টিনজেন্ট শ্রেষ্ঠ মার্চিং কন্টিনজেন্ট হয়েছে। সিএপিএফ / অন্য সহকারী বাহিনীর মধ্যে শ্রেষ্ঠ মার্চিং কন্টিনজেন্ট হয়েছে দিল্লি পুলিশের দল।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ট্যাবলোর মধ্য থেকে প্রথম হয়েছে উত্তরপ্রদেশ। তাদের ভাবনা ছিল – ‘মহাকুম্ভ, ২০২৫ – স্বর্ণিম ভারত : বিরাসত অউর বিকাশ’। দ্বিতীয় হয়েছে ত্রিপুরা। তাদের ভাবনা ছিল – ‘শাশ্বত শ্রদ্ধা : ত্রিপুরায় ১৪ দেবতার পুজো – খারচি পুজো’। তৃতীয় হয়েছে অন্ধ্রপ্রদেশ। তাদের ভাবনা ছিল – ‘এটিকোপাক্কা বোম্মালু – পরিবেশ-বান্ধব কাঠের খেলনা’।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের ট্যাবলোর মধ্য থেকে শ্রেষ্ঠত্বের শিরোপা জিতেছে আদিবাসী বিষয়ক মন্ত্রক। তাদের ভাবনা ছিল – ‘জনজাতীয় গৌরব বর্ষ’।

‘ভারতের সংবিধানের ৭৫ বছর’ – এই ভাবনার জন্য বিশেষ পুরস্কার জিতেছে কেন্দ্রীয় পূর্ত দপ্তর এবং ‘জয়তী জয় মামাহ ভারতম’ নৃত্য গোষ্ঠী।

সাধারণতন্ত্র দিবসে অংশগ্রহণকারী পছন্দের ট্যাবলো ও দল বেছে নেওয়ার জন্য ২৬-২৮ জানুয়ারি পর্যন্ত MyGov পোর্টালে দেশের নাগরিকদের কাছ থেকে অনলাইন ভোট নেওয়া হয়। ‘পপুলার চয়েস’ বিভাগে সার্ভিসেস-এর মধ্য থেকে শ্রেষ্ঠ মার্চিং কন্টিনজেন্ট হয়েছে সিগন্যালস কন্টিনজেন্ট। সিএপিএফ / অন্য সহকারী বাহিনীর মধ্য থেকে শ্রেষ্ঠ মার্চিং কন্টিনজেন্ট হয়েছে সিএপিএফ-এর দল।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্য থেকে প্রথম তিন ট্যাবলোর মধ্যে জায়গায় করে নিয়েছে গুজরাট, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড।

কেন্দ্রীয় মন্ত্রক / দপ্তরের মধ্য থেকে শ্রেষ্ঠ ট্যাবলো নির্বাচিত হয়েছে নারী ও শিশুকল্যাণ মন্ত্রক।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top