News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি বলছে এখন আর ‘আপদা’-র লুট ও মিথ্যে চলবে না : প্রধানমন্ত্রী
Image

দিল্লি বলছে এখন আর ‘আপদা’-র লুট ও মিথ্যে চলবে না : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): আম আদমি পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দিল্লি বলছে এখন আর ‘আপদা’-র লুট ও মিথ্যে চলবে না।” প্রধানমন্ত্রীর কথায়, “৮ ফেব্রুয়ারির পর দিল্লিতে যে বিজেপি সরকার গঠিত হবে, তা সমস্ত প্রতিশ্রুতি নির্দিষ্ট সময়ে পূরণ করবে। এটাই মোদীর গ্যারান্টি।” প্রধানমন্ত্রী মোদী বুধবার দিল্লির ঘোন্ডার যমুনা খাদরে একটি নির্বাচনী জনসভা করেছেন।

এদিন জনসভার শুরুতেই প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার আগে, মহাকুম্ভে ঘটে যাওয়া বেদনাদায়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহত হয়েছেন বহু মানুষ। আমি উত্তর প্রদেশ সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি।”

এরপরই প্রধানমন্ত্রী বলেছেন, “এখানকার দৃশ্য দিল্লির মেজাজকে প্রতিফলিত করছে, এই দৃশ্য দিল্লির জনগণের জনাদেশকে প্রতিফলিত করছে। দিল্লি বলছে এখন ‘আপদা’র অজুহাত চলবে না, ‘আপদা’-র মিথ্যে প্রতিশ্রুতি চলবে না। দিল্লি বলছে এখন আর ‘আপদা’-র লুটপাট আর মিথ্যে চলবে না। এখানকার জনগণ বিজেপির এমন একটি ডাবল ইঞ্জিনের সরকার চায় যা গরীবদের জন্য বাড়ি তৈরি করবে, দিল্লিকে আধুনিক করবে, প্রতিটি বাড়িতে কলের জল সরবরাহ করবে এবং ট্যাঙ্কার মাফিয়া থেকে মুক্তি দেবে। এখন দিল্লি বলছে ৫ ফেব্রুয়ারি এলে ‘আপদা’ যাবে, বিজেপি আসবে।”

Releated Posts

২৪ দিনেও এফআইআর নয়, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে নাড্ডাকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): হালদোয়ানির রামলীলা ময়দানে তাঁর সভার পর ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান করার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি…

ByByNews Desk Sep 3, 2026

হায়দরাবাদ হাউসে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ডি ভেভার

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক…

ByByNews Desk Sep 3, 2026

নিউইয়র্কে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরলেন নির্মলা সীতারামন

নিউইয়র্ক, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরে বিনিয়োগকারীদের দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top