News Flash

Image

৪৮তম বইমেলার উদ্বোধনে মমতা বন্দোপাধ্যায়

কলকাতা, ২৮ জানুয়ারি (হি.স.): ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণ থেকে সমস্ত বইপ্রেমীদের ‘বই শুভেচ্ছা’ জানান তিনি। তিনি জানান, এই বইমেলা শুধু বইয়ের মেলাই নয়, বটবৃক্ষের মতো। যা ঐতিহ্য, সংস্কৃতির ধারাবাহিকতাকে বয়ে নিয়ে চলেছে।

এই বিশাল আয়োজনের জন্য পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে–কে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, ‘আমি বলেছিলাম, একবার আমায় বাদ দিন। ওরা বলল, না হবে না। আসলে দেশের বইমেলাগুলির মধ্যে কলকাতা বইমেলা অন্যতম সেরা বইমেলা। আমি চাই, এই বইমেলা সেরার মধ্যে সেরা বইমেলা হোক।’

বইমেলার উদ্বোধন করে মমতা জানান, ডিজিটালের বাড়বাড়ন্তের মধ্যেও মানুষ বই পড়ছেন, পড়েন। গতবার বইমেলায় প্রায় ৩০ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। এবার সেই ভিড়ের নতুন রেকর্ড তৈরি হতে পারে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বই ঘর সাজানোর জিনিস নয়, হৃদয় সাজানোর জিনিস। তিনি চান, আরও বেশি করে মানুষ বই পড়ুক, কলকাতা বইমেলা আরও বড় হোক।

Releated Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিকবোঝাই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৮

ছিন্দওয়াড়া, ২২ জুন : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কে সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু…

ByByNews Desk Jun 22, 2026

দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…

ByByNews Desk Jun 22, 2026

রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে

কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top