শ্রীনগর, ২৮ জানুয়ারি (হি.স.): শ্রীনগরের জওহর নগরে আগুন লাগল একটি সরকারি কোয়ার্টারে। মঙ্গলবার সকালে সরকারি কোয়ার্টারে আগুন লাগে, এই অগ্নিকান্ডে আহত হয়েছেন একজন পুলিশ আধিকারিক। জওহর নগরের কোয়ার্টারে আগুনে আহত হয়েছেন দুর্নীতি দমন ব্যুরোর (এসিবি) ডিএসপি হিলাল আহমেদ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি স্থিতিশীল রয়েছেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শর্টসার্কিটের কারণেই এই অগ্নিকান্ড। এক দমকল অফিসার বলেছেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছই। একজন ডিএসপি-র কোয়ার্টারে আগুন লাগে। তিনিও আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শ্রীনগরের জওহর নগরে কোয়ার্টারে আগুন, এক পুলিশ আধিকারিক আহত
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















