News Flash

  • Home
  • দিনের খবর
  • ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গরীবদের বিনামূল্যে বিদ্যুৎ এএপি-র মডেল : কেজরিওয়াল
Image

২৪ ঘণ্টা বিদ্যুৎ, গরীবদের বিনামূল্যে বিদ্যুৎ এএপি-র মডেল : কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টিকে আবারও কটাক্ষ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রবিবার বিজেপির তীব্র সমালোচনা করে কেজরিওয়াল বলেছেন, “একদিকে বিজেপি মডেল রয়েছে, যেখানে জনগণের অর্থ কোটিপতি বন্ধুদের ঋণ হিসাবে দেওয়া হয় এবং তা ২-৩ বছর পরে মকুব করা হয়। অন্যদিকে, আম আদমি পার্টির মডেল যাতে রয়েছে ২৪ ঘণ্টা বিদ্যুৎ, দরিদ্রদের বিনামূল্যে বিদ্যুৎ। ২৪ ঘণ্টা বিনামূল্যে জল, সেরা এবং ভাল চিকিৎসা। এটাই আম আদমি পার্টির কল্যাণমূলক মডেল।” কেজরিওয়াল আরও বলেছেন, “ভারতীয় জনতা পার্টি বিভিন্নভাবে, বিভিন্ন নেতার কথার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছে যে, তাদের সরকার গঠিত হলে, দিল্লিতে দেওয়া এই সমস্ত সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাবে, কারণ এটি তাদের মডেলের বিরুদ্ধে।”

Releated Posts

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top