News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হচ্ছে ভারতের : প্রধানমন্ত্রী
Image

ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হচ্ছে ভারতের : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হচ্ছে ভারতের। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। সম্পাদিত হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মউ। এর মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, শক্তি নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, কৃষি, ডিজিটাল ম্যাপিং প্রভৃতি।

সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনার দেওয়া হয় প্রবোও সুবিয়ান্তোকে। ভারতকে বন্ধু বলে সম্বোধন করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো।

এরপরই হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ইন্দোনেশিয়া ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি দেশ ছিল এবং এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, এখন আমরা আমাদের প্রজাতন্ত্রের ৭৫ বছর উদযাপন করছি, ইন্দোনেশিয়া আবারও এই ঐতিহাসিক অনুষ্ঠানের অংশ। আমি রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোকে ভারতে স্বাগত জানাই।”

Releated Posts

প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা জোরদার নিয়ে ভারত-জাপান আলোচনা

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা প্রযুক্তিতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার, যৌথ মহড়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার…

ByByNews Desk Sep 22, 2026

ভারত ও ওপেকের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে ঐকমত্য

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলির সংগঠন ওপেক জ্বালানি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার…

ByByNews Desk Sep 22, 2026

পরিবেশ ও জলবায়ু সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ভারত-নরওয়ের

অসলো, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ভারত ও নরওয়ে।…

ByByNews Desk Sep 22, 2026

অভিন্ন লক্ষ্যসম্পন্ন দেশগুলিকে হুমকির মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান জয়শঙ্করের

রাষ্ট্রসংঘ, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য রয়েছে এমন দেশগুলিকে ‘চোক পয়েন্ট’, আধিপত্য ও সরবরাহে বিঘ্ন সৃষ্টির…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top