News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দূরপাল্লার বাস চালকের সাথে ঝামেলা বিশালগড়বাসীর, বিধায়কের হস্তক্ষেপে সমস্যা সমাধান
Image

দূরপাল্লার বাস চালকের সাথে ঝামেলা বিশালগড়বাসীর, বিধায়কের হস্তক্ষেপে সমস্যা সমাধান

আগরতলা, ২৫ জানুয়ারি: বাসের কনটাক্টরে হাতে নিগৃহীত হয়েছে ছাত্র ছাত্রীরা। তাছাড়া, নাগেরজলা বাসস্ট্যান্ডে বাসে বিশালগড়ের ছাত্রদের উপর আক্রমণ করেছে বাসচালক এমনটাই অভিযোগ উঠেছে। পরর্বতী সময়ে আগরতলা-উদয়পুরগামী যাত্রীবাহী বাস আটক করা হয় বিশালগড়ে। পরে চালক, মালিক সবার সাথে বৈঠক করেন বিধায়ক সুশান্ত দেব।বিশালগড়ের মানুষের আসা-যাওয়া করতে যাতে অসুবিধা না হয় তা নিশ্চিত করার চেষ্টা চলছে বিধায়ক।

প্রসঙ্গত, প্রতিনিয়ত ইকফাই ইউনিভার্সিটি ছাত্রদের উপর আক্রমণ, বিশালগড়ে আপামোর যাত্রীদের সাথে দুর্ব্যবহার, গাড়িতে থাকা প্রতিবন্ধী সিটে প্রতিবন্ধীদের না বসানো সহ একাধিক অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে আগরতলা উদয়পুর যাত্রীবাহী বাস আটক করে বিশালগড়ে শুভবুদ্ধি জনগণ সহ বাসের কনটাক্টরে হাতে নিগৃহীত হয়েছে ছাত্র-ছাত্রীরা। এমনটাই অভিযোগ উঠেছে টিআর০৩১৩৮১ নম্বরের দূরপাল্লা বাসের কন্টাকটারের বিরুদ্ধে। এদিকে, ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছপ বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড় থানার পুলিশ। বর্তমানে কন্টাকটার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিশালগড়ের যাত্রী দেখাই মাত্রই আগরতলা নাগেরজলায় উদয়পুর শান্তিরবাজার, সোনামুড়া মেলাঘর ইত্যাদি দূরপাল্লার বাসের কন্টাকটার সহ চালকরা বাসে তাদের তুলতে বিভিন্নভাবে বারণ করেন। বিশালগড় যাত্রীদের সাথে দুর্ব্যবহার নাগেরজলা থেকে বিশালগড়ে যাত্রীদের নিয়ে আসতে বিভিন্ন রকম তালবাহানা করার বিভিন্ন অভিযোগে বিগত এক বছর পূর্বে বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে মন্ডল কার্যালয় ঐ সমস্ত দূরপাল্লার সমস্ত বাসের মালিক, সংগঠনের নেতৃত্বদের নিয়ে আলোচনাক্রমে ঠিক হয়েছিল যাত্রীদের সাথে আর এরকম হবে না। কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছুদিন যাবত বিশালগড়ের স্কুল কলেজ ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী সহ সকল যাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন।দুর্ব্যহারের মাত্রটা এমনটাই বেড়ে যায় শুক্রবার বিশালগড়ে ইকফা ইউনিভার্সিটি থার্ড ইয়ারের ছাত্র অর্ণব রায়, ছাত্রী তনুশ্রী সাহা সহ বিশালগরে বিভিন্ন যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বাধ্য হয়ে বিশালগড়ে ছাত্রছাত্রীরা পাশাপাশি বিশালগড়ের জনগণ, ছাত্রদের উপর আক্রমণ করার অভিযোগে টিআর০৩১৩৮১ নাম্বারে সম্পর্ক নামে আগরতলা উদয়পুর গামী গাড়িটি আটক করেন। ঘটনাস্থল থেকে উধাও কন্টাকটার। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিধায়ক সুশান্ত দেব সহ বিশালগড় থানার পুলিশ। আক্রান্ত ছাত্র-ছাত্রীরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে উক্ত ঘটনা বিস্তারিত তুলে ধরেন।

তাছাড়া, বিশালগড়ের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বেশ কিছুদিন যাবত বিধায়ক সুশান্ত দেবকে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে ট‌্যাগ করে তাদের উপর যে ঘটনাগুলি হয়েছে তা সব বিস্তারিত জানানোর পর বিধায়ক সহ ছাত্র-ছাত্রী সকল জনগণ তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। এবং অভিযুক্ত গাড়িটিকে আটক করেন। বিধায়ক সুশান্ত দেব জানিয়েছেন, ওই ঘটনা নিয়ে সমস্ত দূর পাল্লার গাড়ির মালিক সহ সংগঠনের নেতৃত্ব দেন সাথে এই বিষয়ে আজ বিকেল বেলায় বৈঠক করা হবে। পাশাপাশি বিধায়ক বলেন বিশালগড়ের কোন ব্যক্তির অপমান হবে সেটা তিনি সহ্য করতে পারবেন না। যারা আমাকে ভোট দিয়ে পবিত্র বিধানসভায় নিয়েছেন তাদের অসম্মান আমি কোন মতেই মেনে নিতে পারবো না।

Releated Posts

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, গোমতী জেলা যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ৮ আগস্ট: গত কয়েক মাস ধরে বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি এবং স্মার্ট মিটার সংক্রান্ত নানা সমস্যাকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top