News Flash

Image

সংবিধান গৌরব অভিযানে মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৫ জানুয়ারি : দীর্ঘবছর ধরে এই দেশে কংগ্রেস ক্ষমতায় থাকলেও, তারা কখনো সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরকে উপযুক্ত মর্যাদা দেয় নি। আজ ২- মোহনপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত সংবিধান গৌরব অভিযানে গিয়ে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ।

প্রসঙ্গত, আজ ভারতীয় জনতা পার্টির ২- মোহনপুর মন্ডল, যুবমোর্চা ও মহিলা মোর্চার উদ্যোগে সংবিধান গৌরব অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে অংশগ্রহণ করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এদিন, সংবিধান গৌরব অভিযানকে ঘিরে একটি র‍্যালির আয়োজন করা হয়। এর নেতৃত্বে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ। র‍্যালী শেষে তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি অভিযানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছেন। নিজের বক্তব্যে তিনি কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলকে কটাক্ষ করেছেন।

এদিন মন্ত্রী বলেন, দেশের যা কিছু উন্নয়ন হচ্ছে, তা একমাত্র সংবিধানের দরুন করা হচ্ছে। আর এই সংবিধানের প্রণেতা ড. বি আর আম্বেদকর। তিনি দেশবাসীর জন্য বহু সুযোগ সুবিধার ব্যবস্থা করে গেছেন।

তিনি বলেন, এসটি, এসসি তথা অবিসি কাস্টের জনগণ যেভাবে চাকরির সুযোগ পাচ্ছে এর সবকিছুই ড. বি আর আম্বেদকরের কারণে হচ্ছে, কারণ তিনি পিছিয়ে পড়া জনগণের এগিয়ে আনার জন্য সর্বদা কাজ করেছিলেন।

সিপিআইএম দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কখনোই সংবিধানকে সম্মান করে নি। সর্বদাই এর অপব্যবহার করেছে বলে মন্তব্য করেন মন্ত্রী। সাথে এও বলেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর নরেন্দ্র মোদি প্রথম সংসদ ভবনে ড. বি আর আম্বেদকরের প্রতিকৃতি লাগিয়েছিলেন। ইতিপূর্বে কংগ্রেস দল এই কাজ করেনি। এমনটাই বলেন মন্ত্রী রতন লাল নাথ।

Releated Posts

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top