News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে ১৫ তম জাতীয় ভোটদান দিবস এবং ৬২ তম রাজ্যন্তরীয় শাস্ত্রীয়স্পর্ধা আয়োজিত
Image

কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে ১৫ তম জাতীয় ভোটদান দিবস এবং ৬২ তম রাজ্যন্তরীয় শাস্ত্রীয়স্পর্ধা আয়োজিত

আগরতলা, ২৫ জানুয়ারি:- কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে আজ ১৫ তম জাতীয় ভোটদান দিবস এবং ৬২ তম রাজ্যন্তরীয় শাস্ত্রীয় প্রতিযোগিতা আযোজিত হয়েছে। বিগত ২৪/০১/২০২৫ তারিখে ৬২ তম রাজ্যন্তরীয় শাস্ত্রীয় প্রতিযোগিতায় মুখ্য অতিথির আসন অলংকৃত করেন রাষ্ট্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, (তিরুপতি) বেদান্ত বিভাগের প্রফেসর সতীশ কে. এস. মহোদয়। তিনি তাঁর ভাষণে ছাত্রছাত্রীদের শাস্ত্রীয় স্পর্ধা বিষয়ে উদ্বুদ্ধ করেছেন। ডারতীয় শাস্ত্রের প্রাসঙ্গিকতা বিষয়েও তিনি জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। ২৪/০১/২০২৫ থেকে ২৫/০১/২০২৫ পর্যন্ত ব্যাকরণ ভাষণ, সাহিত্য ভাষণ, ন্যায় ভাষণ, সাংখাযোগ ভাষন, মীমাংসা ভাষণ, বেদান্ত ভাষণ, আয়ুর্বেদ ভাষণ, ভারতীয় বিজ্ঞান ভাষণ, ব্যাকরণ শলাকা, কাব্য কন্ঠ পাঠ, অমরকোষ কন্ঠপাঠ, অষ্টাধ্যায়ী কণ্ঠপাঠ, ধাতুরুপ কণ্ঠপাঠ, ভগবতগীতা কণ্ঠপাঠ, সুভাষিত কণ্ঠপাঠ, উপনিষদ কন্ঠপাঠ, সমস্যাপূর্তি, অক্ষর শ্লোক, শাস্ত্রীয় স্ফূর্তি স্পর্ধা, মীমাংসা শসাকা, রামায়ণ কণ্ঠপাঠ মোট ১৯টি বিষয়ে ছাত্রছাত্রীরা রাজ্যস্তরীয় শাস্ত্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।

এই অনুষ্ঠানে অধ্যক্ষতা কবেন কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরের মাননীয় নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র মহোদয়। তাছাড়া উপস্থিত ছিলেন প্রফেসর অবধেস কুমার চৌবে মহোদয় এবং প্রফেসর বুলুসু পদ্মামিত্র শ্রীনিবাস মহোদয়। এই অনুষ্ঠানে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা, কর্মচারী এবং দ্বাত্রছাত্রীরা উপস্থিত দিলেন।

আজ ২৫/০১/২০২৫ তারিখে জাতীয় ভোটদান দিবস উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসরে সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মুখা অতিথির আসন অলংকৃত করেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, মোহনপুর) আই.এ.এস শ্রী নির্মল কুমার মহোদয়। তিনি তাঁর ভাষণে, ভোটদানের থিম ‘ভোটের মতো কিছুই নেই, আমি ভোট দেব নিশ্চয়ই এই বিষয়ে আলোকপাত করেন। এইবারের থিম যা গত বছরের থিমের ধারাবাহিকতা এবং ভোটের শক্তির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রতি একজন ব্যক্তির অনুভূতি এবং আকাঙ্খার বহিঃপ্রকাশ ঘটায়।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্তবের প্রশিক্ষক (ভারতের নির্বাচন কমিশন) স্ত্রী সুভাষ দত্ত মহোদয়। আজকের এই অনুষ্ঠানের অধ্যক্ষতা করেন কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়, একলব্য পরিসবের নির্দেশক প্রফেসর প্রভাত কুমার মহাপাত্র মহোদয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাহিত্য বিভাগের অধ্যাপিকা ড. মঞ্জুসা চেয়ে ঠেমদেও মহোদয়া। সকলের প্রতি ধন্যবাদ ভাষণ প্রদান করেন বেদান্ত বিভাগের অধ্যাপক ড. নেপাল দাস মহোদয়। রাষ্ট্রগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।

Releated Posts

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top