News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি প্রায় চূড়ান্ত, সীমান্তে কড়া নজরদারি, প্যারেডের কুচকাওয়াজ অনুশীলন অনুষ্ঠিত
Image

ধর্মনগরে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি প্রায় চূড়ান্ত, সীমান্তে কড়া নজরদারি, প্যারেডের কুচকাওয়াজ অনুশীলন অনুষ্ঠিত

ধর্মনগর, ২৪ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। শুক্রবার প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্যারেডের কুচকাওয়াজ অনুশীলন অনুষ্ঠিত হয়।  প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে প্রতিবছরের মতো এবারও প্যারেডের কুচকাওয়াজ অনুশীলন চলছে। আজ ছিল এই অনুশীলনের চূড়ান্ত দিন।

প্যারেডে অংশগ্রহণ করেছে ত্রিপুরা স্টেট রাইফেল, ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা মহিলা পুলিশ, ডি আর পুলিশ, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড এবং দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকের অনুশীলনে সবাই তাদের পূর্ণ পোশাক পরে প্যারেডের চূড়ান্ত মহড়া সম্পন্ন করে। মহড়ার সময় উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ অফিসারসহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতির এই জমকালো মুহূর্ত স্থানীয়দের মধ্যে যথেষ্ট উৎসাহ সৃষ্টি করেছে।

এদিকে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিহত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে।  উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার ইয়াকুবনগর, ভাগ্যপুর, মালাকার বস্তি প্রভৃতি এলাকায় অবস্থিত ভারত-বাংলাদেশ সীমান্তে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর টহলদারি চালিয়ে যাচ্ছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর উদ্দেশ্যে সীমান্তে এই বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।

Releated Posts

জিবিপি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টে আরও এক জন্মগত হৃদরোগীনির সফল ইন্টারভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ (এজিএমসি) অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টে রাজ্যের চিকিৎসা ইতিহাসে…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে উত্তর-পূর্বাঞ্চলে প্রথম সরকারিভাবে আধুনিক ভিএটিএস পদ্ধতিতে খাদ্যনালির জটিল অস্ত্রোপচার সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যের বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসকদের…

ByByReshmi Debnath Aug 7, 2026

চাকমা ভাষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে চাকমা ভাষা অন্তর্ভুক্ত করা হবে। তার…

ByByReshmi Debnath Aug 7, 2026

রাজ্যে এসআইআর শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর: মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট: রাজ্যের ভোটার তালিকা আরও নির্ভুল, স্বচ্ছ, ত্রুটিমুক্তও আপটুডেট করে তুলতে আগামী ৫ সেপ্টেম্বর…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top