News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘিলাতলী গ্রামে এলআই প্রজেক্ট বন্ধ, কৃষকেরা চিন্তিত
Image

ঘিলাতলী গ্রামে এলআই প্রজেক্ট বন্ধ, কৃষকেরা চিন্তিত

কল্যাণপুর, ২২ জানুয়ারি : কল্যাণপুর ও ডি ব্লকের ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের পুলিশ পাড়া গ্রামে অবস্থিত এলআই প্রজেক্ট (২ নং) প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে। এই পরিস্থিতি এলাকার কৃষকদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রজেক্টটি বন্ধ থাকায় জলসেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, ফলে ধান ও সবজি চাষের ওপর প্রভাব পড়ছে। কৃষকরা জানিয়েছেন, বিস্তীর্ণ এলাকার প্রায় দেড়শো কৃষক এই প্রজেক্টের জলের ওপর নির্ভরশীল। শুকনো মৌসুমে জলের অভাব কৃষিকাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এই সমস্যা সম্পর্কে সংশ্লিষ্ট এলআই প্রজেক্টের কর্মীরা জানিয়েছেন, বিষয়টি দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। তবে কৃষকরা অনতিবিলম্বে প্রজেক্টটি মেরামতের দাবি জানিয়েছেন।

Releated Posts

গোমতী জেলায় ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির সূচনা, উদয়পুরে বর্ণাঢ্য র‍্যালি

আগরতলা, ৯ আগস্ট: দেশব্যাপী পালিত ‘হর ঘর তেরঙ্গা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে গোমতী জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো…

ByByReshmi Debnath Aug 9, 2026

জল- কাঁদায় বেহাল রাস্তা, দুর্ভোগে সূর্যমনিনগরের বাসিন্দারা

আগরতলা, ৯ আগস্ট: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে সূর্যমনিনগর বিধানসভার চৌমুহনী বাজার গ্রাম পঞ্চায়েত এলাকার হাতিলেটা…

ByByReshmi Debnath Aug 9, 2026

মানাইপাথরে মাটির নিচে লুকানো ১২২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার বাবা-ছেলে

বিলোনিয়া, ৯ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ত্রিপুরার পি.আর. বাড়ি থানার অন্তর্গত মানাইপাথর এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচে…

ByByReshmi Debnath Aug 9, 2026

সোনামুড়ায় যৌথ অভিযানে এসকফ সিরাপ ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার, বাইক ফেলে পালাল পাচারকারী

আগরতলা, ৯ আগস্ট: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোনামুড়া থানার পুলিশ এবং ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের যৌথ অভিযানে…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top