News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘মৃত্যুদণ্ডের বিকল্প কিছু’ চাইলেন সঞ্জয়ের আইনজীবী
Image

‘মৃত্যুদণ্ডের বিকল্প কিছু’ চাইলেন সঞ্জয়ের আইনজীবী

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): ‘মৃত্যুদণ্ডের বিকল্প কিছু আছে কিনা, তা সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে ঠিক করা হোক।’ আর জি কর-কান্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আইনজীবী সোমবার এই দাবি করেন।

বিচারপতি অনির্বাণ দাস দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে বলেন, ‘আপনার বিরুদ্ধে যা অভিযোগ এসেছে, তা প্রমাণিত। আগেই তা আপনাকে বলেছিলাম, এর জন্য আপনার সর্বোচ্চ সাজা বা যাবজ্জীবন হতে পারে।’ বিচারকের কথা শুনে সঞ্জয় ফের দাবি করে, ‘আমাকে দিয়ে যেরকম ভাবে ইচ্ছা, যেখানে সেখানে সই করানো হয়েছে। আমার মেডিক্যাল করতে নিয়ে যাওয়ার সময় গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছিল।’

সঞ্জয়ের কথা শেষ করতে দিয়ে বিচারক দাস বলেন, ‘আমার বিচার্য বিষয় হচ্ছে যা যা প্রমাণ এসেছে তার উপর ভিত্তি করে বিচার করা।’

মনে করা হচ্ছিল এরপরই সাজা ঘোষণা করলেন বিচারক। কিন্তু তিনি তা না করে সময় চেয়ে নিয়েছেন। জানিয়েছেন, দুপুর ২.৪৫ নাগাদ ফের এজলাস বসবে। সেই সময়ে সাজা ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আগের মতো এদিনও সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়েছে। তাঁদের স্পষ্ট বক্তব্য, এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা। ডিউটিতে থাকা একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন করা হয়েছে। তাই অপরাধীর সর্বোচ্চ সাজা হওয়া উচিত।

এখন এটাই দেখার বিচারক সাজা ঘোষণার সময়ে এই বিষয়টি মাথায় রেখে নির্দেশ দেন নাকি, সিবিআই-এর আর্জিতেই সাড়া দিয়ে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেন

Releated Posts

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top