News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানায় ভয়াবহ দুর্ঘটনা, মনু ভাকেরের মামা ও দিদিমার মৃত্যু
Image

হরিয়ানায় ভয়াবহ দুর্ঘটনা, মনু ভাকেরের মামা ও দিদিমার মৃত্যু

চন্ডীগড়, ১৯ জানুয়ারি (হি.স.): অলিম্পিকে পদকজয়ী মনু ভাকেরের পরিবারে নেমে এল চরম বিপর্যয়। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্যারিস অলিম্পিক্সে জোড়া পদকজয়ী এই শ্যুটারের মামা ও দিদিমা। রবিবার এই দুর্ঘটনা ঘটেছে হরিয়ানার চরখি দাদরিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা নাগাদ মহেন্দ্রগড় বাইপাসে স্কুটারের সঙ্গে গাড়ির ধাক্কা লাগে। এর ফলেই মনুর মামা ও দিদিমার মৃত্যু হয়। তাঁরা চিকিৎসার সুযোগও পাননি। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

মনুর মামা ও দিদিমা স্কুটারে ছিলেন। যে গাড়ি তাঁদের ধাক্কা মারে, সেই গাড়ি এখনও ঘটনাস্থলে পড়ে আছে। তবে গাড়ির চালক পলাতক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মনুর মামা যুধবীর সিং ও দিদিমা সাবিত্রী দেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘটনার তদন্ত করছেন।

এএসআই সুরেশ কুমার জানিয়েছেন, ‘আমরা আজ সকালে খবর পাই, এক স্কুটার ও গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। স্কুটারে যে দুই ব্যক্তি ছিলেন, তাঁরা প্রাণ হারিয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়ির চালককে খুঁজে পাইনি। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top