News Flash

Image

গুপ্তধনের সন্ধান

indianrupeeগোপন, অতি গোপন অভিযান কিভাবে করিতে হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে বুঝাইয়া দিয়াছেন৷ তিনি ইহাও বুঝাইতে সক্ষম হইতেছেন যে, দেশের স্বার্থে কঠোর পদক্ষেপেও তিনি পিছু পা হইবেন না৷ দেশবাসী আপাত দৃষ্টিতে ‘মোদিকে’ নানা বর্ণেই অভিহিত করিতে চাহিবেন৷ কারণ, তাহার বর্ণময়তা ক্রমশ প্রকাশ হইতেছে৷ কালোধন দেশের আর্থিক ক্ষেত্রে বিরাট জটিলতা সৃষ্টি করিয়াছে৷ এই সত্যি কেউ অস্বীকার করিতে পারিবেন না৷ কিছু দিন আগে কালো টাকার হদিশ পাইতে সরকার ঘোষণার একটি সুযোগ দিয়াছিল৷ কিন্তু কাঙ্খিত সাফল্য পাওয়া গিয়াছে বলিয়া মনে হয় না৷ অনেকেই ঘরে হিসাব বহির্ভূত টাকা মজুত রাখিয়াছে৷ এইবার সেই গুপ্তধনের সন্ধানে কঠোর পথেই আগাইয়াছে মোদি সরকার৷ ইহাতে কি রাঘব বোয়ালরা বাঁচিয়া যাইবেন? চুনোপুটিদেরই বিড়ম্বনা বাড়িবে? এই প্রশ্ণ উঠিয়াছে৷ যদি সরকার কঠিন পথ হইতে সরিয়া না আসেন তাহা হইলে রাঘববোয়ালরা বাঁচিবে কিভাবে? এই আশংকার মেঘ সহজেই কাটিবে বলিয়া মনে হয় না৷ কালো টাকার মালিকরা তো আসলে গুরুতর অপরাধি৷ সরকারী কর ফাঁকি দিয়া, দুই নম্বরী পথে অর্থ উপার্জনের কোটি কোটি টাকা কিভাবে বাঁচাইবে তাহা তো এখন বড় কথা৷ চাপে পড়িয়া সরকার যদি এক্ষেত্রে কোনও ছাড় দিতে চায় তাহা হইবে আত্মঘাতি৷ দেশের চরম সর্বনাশ৷
ইতিমধ্যে, কালো টাকার মালিকরা নানা উপায়ে বাঁচিবার চেষ্টা চালাইবেই৷ তাঁহাদের শক্তি, কৌশলকে তো খাটো করিয়া দেখিবার সুযোগ নাই৷ একথা কি অস্বীকার করা যাইবে যে, বড় বড় রাজনীতির নেতাদের কালো টাকা নাই? স্বাধীন ভারতে রাজনীতিতে এই কালো টাকার প্রভাবই তো প্রবল ভাবে বিদ্যমান৷ নির্বাচনের সময় যে, কাড়ি কাড়ি টাকা ঢালা হয় তাহার উৎস কি, সেই কালো টাকার ভান্ডার নহে? কালোবাজারী তো এখন সর্বব্যাপী৷ এখন তা সর্বগ্রাসী হইয়া উঠিয়াছে৷ কালো ধন বা গুপ্তধনের সন্ধানে আজ যেভাবে সাড়াঁশী অভিযান চলিতেছে, তাহার যৎকিঞ্চিৎও যদি আগে ব্যবস্থা নেওয়া যাইত তাহা হইলে এমন বিপজ্জনক অবস্থায় পৌঁছাইত না৷ আর সবচাইতে বেশী বিপজ্জনক হইয়া উঠিয়াছে জাল নোট৷ অভিযোগ যে পাকিস্তান হইতে কোটি কোটি টাকার জাল নোট গোটা দেশেই ছাইয়া গিয়াছে৷ কথায় আছে, ‘সর্বাঙ্গে ক্ষত মলম লাগাইব কত’৷ কালো টাকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সাফল্য কতখানি আসিবে তাহা এখনই বলা মুশকিল৷ তবে, নোট বাতিলের ঘটনা যেভাবে গোপন রাখা সম্ভব হইয়াছে, কাকপক্ষীও টের পায় নাই, তাহা প্রশাসনিক বুদ্ধিমত্তারই পরিচায়ক৷ কালো টাকার বিরুদ্ধে নোট বাতিলের এই অভিযানকে স্বাগত জানাইয়াছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ যাহারা বিরোধীতা করিয়াছেন তাহারা কালো টাকার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নিতে চাহেন সেই প্রস্তাব তো রাখিতে পারেন৷ একথা কি অস্বীকার করার সুযোগ আছে যে, দেশের একাংশ রাজনৈতিক দলই হইতেছে কালো টাকার সুতিকাগার৷ ইহা আমাদের চরম দুর্ভাগ্য৷ কালো টাকার বিরুদ্ধে নোট বাতিলই শেষ কথা নহে৷ তাহাকে প্রাথমিক পদক্ষেপই বলিতে হইবে৷ ইহাতে সব চাইতে বেশী দুর্ভোগ পোহাইতেছেন সাধারণ গরীব অংশের মানুষ৷ তাহার চাহিতেছেন এই কালো টাকার আগ্রাসন হইতে দেশ মুক্ত হউক৷
রাজনৈতিক দলের নেতারা দেশের স্বার্থের চাইতে দলের স্বার্থকেই বড় করিয়া দেখিয়া থাকেন৷ প্রধানমন্ত্রী মোদির সিদ্ধান্ত তখনই তুঘলকি কান্ড হিসাবে অভিহিত করা যাইতে পারে যদি মানুষের বিড়ম্বনার বিনিময়ে কোনও সাফল্য না আসে৷ নোট বাতিলের এই পদক্ষেপে গোটা দেশেই কার্য্যত নাড়া পড়িয়াছে৷ সৎ সজ্জনরা সাময়িক অসুবিধাকে মানিয়া নিতেছেন৷ কিন্তু, যাহারা কালো টাকা লুকাইয়া রাখিযাছেন তাহারাই তো চিৎকার ও গলাবাজী চালাইবেন৷ আজ যে বিরাট আর্থিক সংস্কারে হাত পড়িয়াছে, সেখানে সকল সৎ নাগরিকরা পাশে থাকিবেন, সমর্থন যুগাইবেন সন্দেহ নাই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top