News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়ালকে হত্যার চক্রান্ত চলছে, চাঞ্চল্যকর অভিযোগ অতিশীর
Image

কেজরিওয়ালকে হত্যার চক্রান্ত চলছে, চাঞ্চল্যকর অভিযোগ অতিশীর

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার চক্রান্ত চলছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেত্রী অতিশী। তিনি বলেছেন, “এটা স্পষ্ট যে অরবিন্দ কেজরিওয়ালকে হত্যার জন্য অপরাধী ও গুন্ডাদের পাঠানো হয়েছে। হামলার সঙ্গে জড়িত দ্বিতীয় ব্যক্তি হলেন রোহিত ত্যাগী, যিনি পরভেশ বর্মার সঙ্গে থাকেন এবং পরভেশ বর্মার হয়ে প্রচার করেন। সেও একজন অপরাধী।”

রবিবার এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, “গতকাল নতুন দিল্লি বিধানসভায় অরবিন্দ কেজরিওয়ালের গাড়িতে হামলা চালায় বিজেপির গুণ্ডারা। সেই পাথর যদি কাউকে আঘাত করত, তাহলে তা মারাত্মক হতে পারত। অরবিন্দ কেজরিওয়ালকে কে আক্রমণ করেছে? রাহুল ওরফে সানকি নামে এক ব্যক্তিকে হামলা করতে দেখা গিয়েছে। এটা স্পষ্ট যে কেজরিওয়ালকে হত্যার জন্য গুন্ডা পাঠানো হয়েছে।”

Releated Posts

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top