News Flash

  • Home
  • প্রধান খবর
  • দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনমার্গ টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান, সোনমার্গ টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রীনগর, ১৩ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার সোনমার্গে অত্যন্ত প্রত্যাশিত সোনমার্গ টানেলের (জেড মোরহ টানেল) উদ্বোধন করেছেন। শ্রীনগর-লেহ হাইওয়েতে মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার গাগেনগার এলাকার কাছে নির্মিত ৬.৫ কিলোমিটার দীর্ঘ অত্যাবশ্যক জেড মোরহ টানেলটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধনের পর টানেল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি টানেল কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, জিতেন্দ্র সিং প্রমুখ।। উল্লেখ্য, ৬.৫ কিলোমিটার জেড মোরহ টানেলের কাজ একটি কৌশলগত প্রকল্পের অংশ এবং কাশ্মীর উপত্যকা ও লাদাখ অঞ্চলের মধ্যে সারা বছর যোগাযোগ নিশ্চিত করার প্রথম পদক্ষেপ।

Releated Posts

‘কিয়া বোলতি পাবলিক?’ নামে দেশজুড়ে জনসংযোগ অভিযান শুরু করবে সিজেপি, শিক্ষা ও বেকারত্ব ইস্যুতে সরব অভিজিৎ দিপকে

ছত্রপতি সম্ভাজীনগর, ৬ আগস্ট(আইএএনএস): আগামী সেপ্টেম্বর থেকে ‘কিয়া বোলতি পাবলিক?’ নামে দেশব্যাপী জনসংযোগ অভিযান শুরু করার ঘোষণা দিল…

ByBySandeep Biswas Aug 6, 2026

এসআইআরের নামে কর্নাটকে এক কোটির বেশি ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের

বেঙ্গালুরু, ৬ আগস্ট (আইএএনএস): কর্নাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে এক…

ByByNews Desk Aug 6, 2026

টেরিটোরিয়াল আর্মি ‘নাগরিক-সৈনিক’ ধারণার জীবন্ত উদাহরণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): টেরিটোরিয়াল আর্মি (টিএ) ‘নাগরিক-সৈনিক’ ধারণার এক জীবন্ত উদাহরণ এবং দেশের সামরিক শক্তিকে প্রয়োজনে অতিরিক্ত…

ByByNews Desk Aug 6, 2026

গুরুত্বপূর্ণ খনিজ, ওষুধ ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত ভারত-দক্ষিণ আফ্রিকা

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): গুরুত্বপূর্ণ খনিজ (ক্রিটিক্যাল মিনারেল), ওষুধশিল্প এবং উৎপাদন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেছে…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top