News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে আয়োজিত বিবেক যাত্রা
Image

টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে আয়োজিত বিবেক যাত্রা

আগরতলা, ১২ জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আগরতলা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে আজ এক যুব যাত্রা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এইডস কন্ট্রোল সংস্থার সহযোগিতায় আজকের এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল।

প্রসঙ্গত আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী যুব দিবস উদযাপন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরার আগরতলা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এক যুব যাত্রার আয়োজন করেছে।

এদিন আগরতলায় উমাকান্ত ময়দান থেকে স্বামী বিবেকানন্দ মাঠ অবধি এক সাইকেল রেলি করা হয়েছে। এই রেলির শুভ সূচনা করেন টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা শাখার প্রিন্সিপাল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিন্সিপাল জানিয়েছেন, ন্যাশনাল এইডস কন্ট্রোল সংস্থার সহযোগিতায় আজকের এই সাইকেল রেলির আয়োজন করা হয়েছে। এই রেলিকে আজ বিবেক যাত্রা নামে পরিচালনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমান যুবকদের সমাজের দায়িত্বগুলির প্রতি উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে আজকের এই বিবেক যাত্রার আয়োজন করা হয়েছে।

Releated Posts

ফ্লিপকার্টের পণ্যবাহী কন্টেইনারে ২,২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার চালক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: রুটিন তল্লাশি ও নেশাবিরোধী অভিযানের মধ্যেই ফের অনলাইন পণ্যবাহী কন্টেইনারে নেশার সামগ্রী পাচারের চেষ্টা ভেস্তে…

ByByReshmi Debnath Sep 22, 2026

দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে প্রবীর দে-কে! তেলিয়ামুড়া থানায় বাবার অভিযোগ

তেলিয়ামুড়া, ২২ সেপ্টেম্বর: তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়।…

ByByReshmi Debnath Sep 22, 2026

ধর্মনগর ডিগ্রি কলেজে এবিভিপির আন্দোলন, তালাবন্দির অভিযোগে উত্তেজনা

ধর্মনগর, ২২ সেপ্টেম্বর : একাধিক সমস্যার সমাধানের দাবিতে ধর্মনগর ডিগ্রি কলেজে আন্দোলনে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top