News Flash

  • Home
  • দেশ
  • তৃতীয়বারের তলবে সাড়া দিতে রাজি অর্জুন–পুত্র পবন 
Image

তৃতীয়বারের তলবে সাড়া দিতে রাজি অর্জুন–পুত্র পবন 

উত্তর ২৪ পরগনা, ১১ জানুয়ারি (হি.স.): দু’বার এড়িয়ে তৃতীয়বারের তলবে সাড়া দিতে রাজি অর্জুন–পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি-র তলব পেয়ে সোমবার তদন্তকারীদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার সাংবাদিকদের তিনি জানান, ১০ তারিখের পর সিআইডি-র দফতরে যেতে পারবেন বলে জানিয়েছিলেন। সেইমতো ১৩ তারিখ তিনি তদন্তে সহযোগিতা করতে পৌঁছে যাবেন দফতরে।

ভাটপাড়া পৌরসভার টেন্ডার দুর্নীতি নিয়ে তদন্ত করছে রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি। তাতেই একাধিকবার তলব করা হয়েছে পবন সিংকে। তিনি ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন টেন্ডার দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। অভিযোগ, টেন্ডার পাওয়া ওই সংস্থার অন্যতম কর্ণধার ছিলেন পবন সিং। সেই কারণে পবনকে তলব এবং জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

এর আগে বুধবার এবং শুক্রবার সিআইডি-র নোটিস উপেক্ষা করেছিলেন অর্জুন–পুত্র। তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন, ১০ তারিখ পর্যন্ত তিনি ব্যস্ত থাকবেন। তারপর যেতে পারবেন। তাই পরপর দুবার হাজিরা এড়ানোর পর ফের তাঁকে নোটিস পাঠানো হয়। তা গ্রহণ করে বিজেপি বিধায়ক জানান, আগামী ১৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় সিআইডি দফতরে যাবেন।

Releated Posts

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026

দিল্লির সদর বাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, দোকানদার গ্রেফতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির সদর বাজার এলাকায় ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। পুলিশ জানিয়েছে,…

ByByNews Desk Sep 21, 2026

বাংলার উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ, বললেন, ‘চূড়ান্ত ফল কী হবে, সবাই জানেন’

শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top