News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনপর্ব মিটতেই বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে, জখম এক মহিলা সহ ৫
Image

নির্বাচনপর্ব মিটতেই বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে, জখম এক মহিলা সহ ৫

attackসিয়াটল, ১০ নভেম্বর (হি.স.): প্রেসিডেন্ট নির্বাচনপর্ব মিটতেই ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে| সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৱুধবার সন্ধ্যায় মিছিল বের করেন কিছু মানুষ| সন্ধ্যা তখন ৭টা হবে| পাইক এবং পাইন স্ট্রিটের মাঝে থার্ড অ্যাভিনিউয়ে পেঁৗছয় মিছিল| তখনই গুলি চালায় এক বন্দুকবাজ| আততায়ী হামলায় জখম হয়েছেন এক মহিলা সহ মোট ৫ জন| তাঁদের হার্বারভিউ মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, একজনের অবস্থা সঙ্কটজনক|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, একটি দোকানের সামনে বচসায় জড়িয়ে পড়েছিল চার-পাঁচজন| তাদের মধ্যে একজন হঠাত্ই গুলি চালাতে শুরু করে| আচমকা গুলির শব্দ শুনে আতঙ্কের সৃষ্টি হয়| এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শণাক্তকরণের চেষ্টা চলছে|
তবে, আততাযীর হামলার সঙ্গে ট্রাম্প বিরোধী মিছিলের যোগসূত্রের কথা উড়িয়ে দিয়েছেন সিয়াটেলের পুলিশ অফিসার রবার্ট মারনার| তাঁর দাবি, ব্যক্তিগত বিষয়েই ঝামেলা চলছিল ওই চার-পাঁচজনের মধ্যে| সেই সময় মিছিল নিয়ে সেখানে হাজির হন ট্রাম্প বিরোধীরা|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top