সিয়াটল, ১০ নভেম্বর (হি.স.): প্রেসিডেন্ট নির্বাচনপর্ব মিটতেই ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে| সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৱুধবার সন্ধ্যায় মিছিল বের করেন কিছু মানুষ| সন্ধ্যা তখন ৭টা হবে| পাইক এবং পাইন স্ট্রিটের মাঝে থার্ড অ্যাভিনিউয়ে পেঁৗছয় মিছিল| তখনই গুলি চালায় এক বন্দুকবাজ| আততায়ী হামলায় জখম হয়েছেন এক মহিলা সহ মোট ৫ জন| তাঁদের হার্বারভিউ মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, একজনের অবস্থা সঙ্কটজনক|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, একটি দোকানের সামনে বচসায় জড়িয়ে পড়েছিল চার-পাঁচজন| তাদের মধ্যে একজন হঠাত্ই গুলি চালাতে শুরু করে| আচমকা গুলির শব্দ শুনে আতঙ্কের সৃষ্টি হয়| এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শণাক্তকরণের চেষ্টা চলছে|
তবে, আততাযীর হামলার সঙ্গে ট্রাম্প বিরোধী মিছিলের যোগসূত্রের কথা উড়িয়ে দিয়েছেন সিয়াটেলের পুলিশ অফিসার রবার্ট মারনার| তাঁর দাবি, ব্যক্তিগত বিষয়েই ঝামেলা চলছিল ওই চার-পাঁচজনের মধ্যে| সেই সময় মিছিল নিয়ে সেখানে হাজির হন ট্রাম্প বিরোধীরা|
নির্বাচনপর্ব মিটতেই বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে, জখম এক মহিলা সহ ৫
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















