News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিরুপতিতে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, শোক জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং রাহুল গান্ধীও
Image

তিরুপতিতে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, শোক জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং রাহুল গান্ধীও

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): তিরুপতি মন্দিরে ভক্তদের ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার এ ব্যাপারে শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি মুর্মু। ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এছাড়া লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–ও শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি জানান, তিরুপতিতে পদদলিত হয়ে বহু ভক্তের প্রাণহানি ঘটেছে জেনে দুঃখিত। আমি শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এদিন প্রধানমন্ত্রী স্বজনহারা পরিবারগুলিকে সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীর দফতরের সামাজিক মাধ্যমে এক বার্তায় জানা গেছে এই বিষয়ে।

রাহুল গান্ধী শোকবার্তায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কংগ্রেস কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানান।

অমিত শাহও শোকপ্রকাশ করে লেখেন, তিরুপতি মন্দিরে পদপিষ্ট হওয়ার দুর্ভাগ্যজনক ঘটনায় ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

প্রসঙ্গত, বুধবার পুজো দেওয়ার টোকেন নিতে গিয়ে তিরুপতিতে মাত্রাতিরিক্ত ভিড় হয়ে যায়। টোকেন দেওয়া শুরু হলে হুড়োহুড়িতে পদপিষ্ট হন প্রচুর মানুষ। তাতেই ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পরে রাতের দিকে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একাধিক আহত হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Releated Posts

‘তোমাদের নিয়ে আমি গর্বিত’: আইআইটি দিল্লির সমাবর্তনে প্রধানমন্ত্রী মোদির বার্তা

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে পড়ুয়াদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026

‘কোনও শর্ত নয়, ২০২৩ সালের আইনই কার্যকর করুন’: মহিলা সংরক্ষণ নিয়ে রিজিজুকে পাল্টা রাহুলের

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যের পাল্টা জবাব দিলেন…

ByByNews Desk Aug 8, 2026

‘মহিলাদের নিয়ে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন স্পষ্ট’, মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান রিজিজুর

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): মহিলারা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশের সুযোগ না পেলে কোনও দেশই প্রকৃত উন্নতি করতে পারে…

ByByNews Desk Aug 8, 2026

সাইবার প্রতারণায় ‘মানি মিউল’ অ্যাকাউন্টের ব্যবহার, তামিলনাড়ু জুড়ে পুলিশের বড়সড় অভিযান

চেন্নাই, ৮ আগস্ট (আইএএনএস): অনলাইন আর্থিক প্রতারণায় চুরি করা টাকা গ্রহণ, স্থানান্তর ও গোপন করতে ব্যবহৃত ‘মানি মিউল’…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top