News Flash

Image

নাবালিকা-ধর্ষণ, দুই অভিযুক্তকে চিরাং জেলা আদালতের ২০ বছরের সশ্রম কারাদণ্ড

চিরাং (অসম), ৯ জানুয়ারি (হি.স.) : ১৭ বছরের নাবালিকাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের দায়ে দুই অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন চিরাং জেলা ও দায়রা আদালত। রতন কিস্কু এবং থমাস কিস্কু নামের দুই অভিযুক্তকে ‘যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন ২০১২’ (পোকসো)-এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বুধবার তাদের সাজা ঘোষণা করেছেন বিশেষ জেলা জজ।

ঘটনাটি ২০২৩ সালের মার্চ মাসে সিঁদলি থানার অন্তর্গত গরুভাষা পুলিশ ফাঁড়ি এলাকায় ঘটেছিল। বুধবার জেলা ও দায়রা আদালত পোকসো আইনের অধীনে তাদের ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়ার পাশাপাশি উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দু বছরের কারাদণ্ড হবে বলে ঘোষণা করেছেন আদালত।

Releated Posts

অরুণাচল প্রদেশে অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ ইউএলএফএ-আই-এর ৪ হার্ডকোর ক্যাডারের

ইটানগর, ৮ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের লংডিং জেলায় অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন…

ByByNews Desk Aug 8, 2026

উপর সুবনসিরিতে নতুন করে চিনা সেনার অনুপ্রবেশের খবর খারিজ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ৭ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের উপর সুবনসিরি জেলায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র নতুন করে অনুপ্রবেশের অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য নতুন ত্রাণ প্যাকেজ ঘোষণা, ৯ আগস্ট থেকে শুরু হবে ক্ষয়ক্ষতির সমীক্ষা

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ঘোষিত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক, ধনশিরি (দক্ষিণ) নদী ঘিরে নতুন সতর্কতা জারি

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ধনশিরি (দক্ষিণ) নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গোলাঘাট জেলায়…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top