News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতের সমৃদ্ধ ইতিহাস ও মহাকাব্যগুলি থেকে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা নিতে হবে : রাজ্যপাল
Image

ভারতের সমৃদ্ধ ইতিহাস ও মহাকাব্যগুলি থেকে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা নিতে হবে : রাজ্যপাল

আগরতলা, ৪ জানুয়ারি: ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, মূল্যবোধ ও সভ্যতার প্রতি ছাত্রছাত্রীদের শ্রদ্ধাশীল হতে হবে। ভারতের সমৃদ্ধ ইতিহাস ও মহাকাব্যগুলি থেকে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা নিতে হবে। ভারতের ঐতিহ্য আমাদের ধৈর্য্য ও সহনশীলতার ক্ষমতা সম্পর্কে শিক্ষা দেয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ ফটিকরায় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসবের উদ্বোধন করে একথা বলেন। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ফটিকরায় উচ্চমাধ্যমিক বিদ্যালয় দীর্ঘ বছর ধরে ছাত্রছাত্রীদের গুণমানসম্পন্ন শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি আশা প্রকাশ করেন এই বিদ্যালয়টি ভবিষ্যতে তার সুনাম অক্ষুন্ন রাখবে। অনুষ্ঠানে রাজ্যপাল বিদ্যালয়ের স্মরণিকারও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেন, ছাত্রছাত্রীদের গুণমানসম্পন্ন শিক্ষা প্রদানে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়েছে। ফটিকরায় স্কুলের পরিকাঠামোর উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডেও অংশ নেওয়ার জন্য তিনি ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ফটিকরায় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি নীলকান্ত সিংহ। স্বাগত বক্তব্য রাখেন ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক। রাজ্যপাল বিদ্যালয়ের আর্ট গ্যালারিরও উদ্বোধন করেন। ছাত্রছাত্রীদের আঁকা ছবি, শিল্পকর্ম ও ভাষ্কর্য এই আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

সংস্কারের অভাবে মৃত্যু-ফাঁদে পরিণত বড়সুরমা-কচুছড়া সড়ক

আগরতলা, ২২ জুন : ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত বড়সুরমা থেকে মড়াছড়া, দুর্গাচৌমুহনী হয়ে কচুছড়া পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top