News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস কর্মী খুনে ১০ জনকে দু’বারের যাবজ্জীবন, চার সিপিএম নেতার ৫ বছরের কারাদণ্ড
Image

কংগ্রেস কর্মী খুনে ১০ জনকে দু’বারের যাবজ্জীবন, চার সিপিএম নেতার ৫ বছরের কারাদণ্ড

কোচি, ৩ জানুয়ারি (হি.স.): ২০১৯-এ কেরলের পেরিয়ায় কংগ্রেসের দুই যুবনেতা খুনের ঘটনায় অবশেষে সাজা ঘোষণা করল আদালত। শুক্রবার এই মামলায় দোষী সাব্যস্ত ১৪ জন অপরাধীর মধ্যে ১০ জনকে দু’বারের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি এই মামলায় দোষী প্রাক্তন সিপিএম বিধায়ক-সহ ৪ জনকে ৫ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে ২৪ জনকে গ্রেফতার করেছিল সিবিআই। ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। ৫ বছর

ধরে বিচারপর্ব চলার পর গত শনিবার এই হত্যাকাণ্ডে ২৪ জন অভিযুক্তের মধ্যে ১০ জনকে খুন, প্রমাণ লোপাট ও ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। শুক্রবার তাঁদের দু’বারের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দুজনকে যাবজ্জীবনের পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া সিপিএমের এক প্রাক্তন বিধায়ক-সহ ৪ সিপিএম নেতাকে ৫ বছরের সাজা ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এই অপরাধীরা হত্যাকাণ্ডের পর প্রভাব খাটিয়ে অপরাধীদের পুলিশ হেফাজত থেকে মুক্ত করেছিল।

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top