News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বচ্ছতায় এক নম্বরে থাকবে মোহনপুর, আশাবাদী মন্ত্রী রতনলাল নাথ
Image

স্বচ্ছতায় এক নম্বরে থাকবে মোহনপুর, আশাবাদী মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, 2 জানুয়ারি : রাজ্যের মধ্যে মোহনপুর বিধানসভা কেন্দ্রে স্বচ্ছতায় এক নম্বরে রাখার উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ নিয়েছেন মন্ত্রী তথ্য স্থানীয় বিধায়ক রতন লাল নাথ। আজ মোহনপুর পুর পরিষদে উপস্থিত থেকে তিনি জনগণকে নিজের মন ও অন্তরকে স্বচ্ছ করার আহবান জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত গড়ে তোলার আহ্বানকে গুরুত্ব দিয়ে মোহনপুর পুর পরিষদ এলাকাকে স্বচ্ছ রাখার উদ্যোগ নিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রীর কথায় পুর পরিষদের পক্ষ থেকে সাফাই কর্মীদের পারিশ্রমিকও বাড়নো হয়েছে।

মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন সহ মোহনপুরের এসডিএম এবং ডেপুটি সিও মিলে মোহনপুরকে স্বচ্ছ শহরে রূপান্তরিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পুর পরিষদের পক্ষ থেকে ১৮ জন সাফাইকর্মীদের নিয়োগ করা হয়েছে, যারা সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত রাস্তাঘাট সাফাইয়ের কাজ করবেন।

আজ মোহনপুর পুর পরিষদের সম্মুখে ওই ১৮ জন সাফাইকর্মীদের মধ্যে গ্লাভ্স, ময়লা পরিবহনের ট্রলি ও দা বিতরণ করা হয়েছে।

মন্ত্রী রতন লাল নাথ বলেন, তিনি পুর পরিষদের কর্মকর্তাদের সাথে কথা বলে সাফাইকর্মীদের পারিশ্রমিক ৩৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। আগামী জরিপে মোহনপুর পুর পরিষদ এলাকার নাম রাজ্যের স্বচ্ছ শহরের মধ্যে প্রথম নম্বরে আনার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

Releated Posts

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026

জামাইষষ্ঠীর আনন্দ মুহূর্তে পরিণত হল আতঙ্কে, ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত এক

তেলিয়ামুড়া, ২২ জুন : জামাইষষ্ঠীর আনন্দঘন পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হল আতঙ্কে। শ্বশুরবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে এসে বড়সড়…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

রাবার চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনির পর মাথা মুড়িয়ে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা

শান্তিরবাজার, ২২ জুন : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বগাফা রোড সংলগ্ন পূর্বপাড়া এলাকায় রাবার চুরির অভিযোগে এক ব্যক্তিকে…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026
Scroll to Top