News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছেলেকে খুঁজে পেতে মুখ্যমন্ত্রীর কাছে করুন আর্জি অভিভাবকের
Image

ছেলেকে খুঁজে পেতে মুখ্যমন্ত্রীর কাছে করুন আর্জি অভিভাবকের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ ডিসেম্বর:
নিখোঁজ অভিযোগ করার নয় দিন অতিক্রান্ত হতে চললেও খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেকে। অসহায় বৃদ্ধ পিতা-মাতা নিজের একমাত্র ছেলে’কে ফিরে পেতে তেলিয়ামুড়া থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে  রাজ্য সরকারের কাছে অশ্রু সজল নয়নে আর্জি জানালো।

খবরে প্রকাশ, চলতি মাসের ১০ তারিখ তেলিয়ামুড়া থানার অন্তর্গত বাইশঘড়িয়া এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় অভিজিৎ দাস নামে এক যুবক। এরপর পরিবারের তরফ থেকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর করে তার সন্ধান না পেয়ে চলতি মাসের ২০ তারিখ তেলিয়ামুড়া থানায় নিখোঁজ ডায়েরি করে।
নিখোঁজ ডায়েরি করার নয় দিন অতিক্রম হলেও,  এখনো পর্যন্ত অভিজিতকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। এরই মধ্যে অসহায় বৃদ্ধ পিতা-মাতা নিয়মিত থানায় যাতায়াত করলেও পুলিশ তাদের ছেলে অভিজিৎ-কে উদ্ধারে এখনো পর্যন্ত সম্পূর্ণ রূপে ব্যার্থ। তাছাড়া তাদের অভিযোগ হচ্ছে, থানা থেকে কোন প্রকারের সাহায্য সহযোগিতা করা হচ্ছে না।
সংশ্লিষ্ট বিষয়ে পুত্র’কে বাড়িতে ফিরে পাবার আশায় রীতিমতো নাওয়া খাওয়া ভুলে রাতদিন এক করে পথের দিকে তাকিয়ে রয়েছে অভিজিতের বাবা এবং মা।  সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বারবার রুদ্ধ হয়ে যাওয়া কন্ঠে অভিজিতের বাবা এবং মা দাবি করছিলেন, তাদের ছেলে নিখোঁজ হয়েছে, প্রশাসনের দারস্ত হয়েছেন, তবে পুলিশ প্রশাসন ন্যূনতম সাহায্য করছে না।

অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বিষয়ে রীতিমতো কর্ণপাত করতেই নারাজ তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বে গোটা তেলিয়ামুড়া থানার পুলিশ।
এবার উপায়ান্তর না দেখে অভিজিতের পরিবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে তাদের আর্জি স্বরাষ্ট্রমন্ত্রী উদ্যোগ গ্রহণ করুন। এখন দেখার বিষয় অভিজিতের বিষয়ে খোঁজ খবর বার করতে প্রশাসনের তরফ থেকে কোন ব্যাবস্থা গ্রহণ করা হয় কিনা।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top