News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ৫৩ টি বুথের নবনির্বাচিত বুথ সভাপতিদের সংবর্ধনা দিলেন মন্ত্রী টিংকু রায়
Image

কৈলাসহরের চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ৫৩ টি বুথের নবনির্বাচিত বুথ সভাপতিদের সংবর্ধনা দিলেন মন্ত্রী টিংকু রায়

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৯ ডিসেম্বর:
কৈলাসহরের চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে ৫৩ টি বুথ রয়েছে। এই ৫৩টি বুথে বিজেপি দল নতুন বুথ সভাপতি নিয়োগ করেছে। এই নতুন বুথ সভাপতিদের সংবর্ধনা প্রদান করেন মন্ত্রী টিংকু রায়। রবিবার বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানটি চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে শ্রীরামপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের হলঘরে অনুস্টিত হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুস্টানের সূচনা করেন টিংকু রায়।

সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী তথা চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর, বিজেপি ঊনকোটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুন সাহা, চন্ডীপুর মন্ডলের নব নিযুক্ত মন্ডল সভাপতি পিন্টু ঘোষ, বিজেপি নেতা শ্যাম কুমার সিনহা সহ আরও অনেকে।

৫৩টি নতুন বুথ সভাপতিদের উত্তরীয় পড়িয়ে ফুল এবং ভারত মাতার ছবি হাতে তোলে দিয়ে বরন করেন মন্ত্রী টিংকু রায়। সংবর্ধনা অনুষ্ঠানে দলের চন্ডীপুর মন্ডলের প্রতিটি মোর্চার মন্ডল সভাপতি সহ বরিস্ট বিজেপি নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিমল কর। অনুস্টান চলাকালীন সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে টিংকু রায় জানান যে, সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও বিজেপি দলের সংগঠন পর্ব চলছে। এরই অংগ হিসাবে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রেও চলছে। সাম্প্রতিক কালে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের ৫৩টি বুথে নতুন বুথ সভাপতি এবং চন্ডীপুর মন্ডলের নতুন মন্ডল সভাপতি নিযুক্ত হয়েছেন। তাদের সকলকে একসাথে দলের বরিস্ট নেতাদের পরিচয় করানোর জন্যই এই অনুস্টান করা হয়েছে। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়ং ইন্ডিয়া তথা যুব ভারতের যে ডাক দিয়েছেন তা শুধু মুখেই নয় কাজে দেখানো হচ্ছে।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top