News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের সংকটে ভুগছেন তুইসামুকর এডিসি ভিলেজের গজ এলাকার জনগণ
Image

পানীয় জলের সংকটে ভুগছেন তুইসামুকর এডিসি ভিলেজের গজ এলাকার জনগণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর: ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুইসামুকর এডিসি ভিলেজের গজ এলাকার জনগণ দীর্ঘদিন যাবত পানীয় জলের সংকটে ভুগছেন। এই এলাকায় ৩৫টি পরিবার রয়েছে। ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে জনজাতি দরদী এডিসির ক্ষমতাসীন দল তিপ্রা মথা দলের প্রার্থী এবং স্থানীয় এম.ডি.সি তথা এডিসির ই এম রবীন্দ্র দেব্বর্মা গজ এলাকার জনগণকে নির্বাচনের পর পানীয় জলের সমস্যা সমাধান করে দেবেন অর্থাৎ বিশুদ্ধ পানীয় জলের ব্যাবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক হন এবং পরবর্তী সময়ে সরকারের অংশ হন সিমনার বিধায়ক মন্ত্রীও হন কিন্তু গজ এলাকার জনগণের পানীয় জলের সমস্যা আজও সমাধান হয়নি বলে অভিযোগ।

ত্রিপুরা রাজ্য সরকারের প্রতিমন্ত্রী বৃষকেতু দেব্বর্মা ,এডিসির ই.এম রবীন্দ্র দেববর্মা ক্ষমতা পেয়ে জনগনকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেছেন, তা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনে করিয়ে দিলেন গজ এলাকার পানীয় জলের সমস্যার শিকার এক ব্যাক্তি। পাশপাশি ডি.ডব্লিউ.এস এবং রাজ্য সরকারের নিকট গজ এলাকার পানীয় জলের সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহন করার আবেদন জানান। এখন দেখার উক্ত এলাকার পানীয় জলের সমস্যা সমাধানে সংশ্লিষ্ঠ দপ্তর, প্রতিমন্ত্রী, এডিসির ই.এম কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা ।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top