News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশমীঘাট এলাকায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Image

দশমীঘাট এলাকায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ ডিসেম্বর: ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশনের পক্ষ থেকে আজ আগরতলা দশমীঘাট এলাকায় দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, এবং মেয়র দীপক মজুমদার।

প্রসঙ্গত, রাজ্যে শীতের প্রকোপ এখনো জারি রয়েছে। আর এই শীতের মরশুমে দুস্থদের পাশে দাঁড়ালো  ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশন। তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা দশমী ঘাট এলাকায় সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, এবং আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে  প্রায় ৪০০ টি কম্বল বিতরণ করা হয়।

এদিন আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার  পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছে। দেশের গৃহ মন্ত্রী পর্যন্ত ব্রু রিয়াং শরণার্থী শিবিরে গিয়ে তাদের প্রকৃত দুর্দশার চিত্র প্রত্যক্ষ করছেন। এবং তাদের পানীয় জল  বাসস্থান ও যোগাযোগ  সহ বিভিন্ন উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার প্যাকেজ দিয়েছে কেন্দ্র সরকার। যা এখন বেড়ে প্রায় ৮০০কোটি টাকা হয়েছে। রাজ্যের ইতিহাসে কোনদিনই এইভাবে দেশের গৃহ মন্ত্রী এসে  মানুষের দুর্দশা প্রত্যক্ষ করতে দেখা যায়নি। পাশাপাশি এদিন উদ্যোক্তাদের এধরনের সামাজিক কার্যকলাপ বজায় রাখার পরামর্শদেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top